বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

সুনামগঞ্জের ৫টি আসনে ২৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ

সীমু দা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%AB%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A7%A8%E0%A7%A9 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ইসলামি, স্বতন্ত্রসহ প্রতিদ্বন্দ্বী ২৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। নির্বাচনে ১০ দলের ১৯ জন এবং স্বতন্ত্র ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন। স্বতন্ত্রদের মধ্যে দুইজন বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রার্থী এবং প্রার্থীদের প্রতিনিধিরদের হাতে প্রতীক তুলে দেন।

সুনামগঞ্জ-১ আসনে তিনটি দলের তিনজন প্রার্থী, সুনামগঞ্জ-২ আসনে তিনটি দলের তিনজন প্রার্থী, সুনামগঞ্জ-৩ আসনে ৭ জন প্রার্থী এর মধ্যে ৪ জন দলীয়, একজন বিএনপি বিদ্রোহী, দুইজন স্বতন্ত্র প্রার্থী, সুনামগঞ্জ-৪ আসনে ৫ জন প্রার্থী, এর মধ্যে ৪ জন দলীয় মনোনীত ও একজন স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী এবং সুনামগঞ্জ-৫ আসনে ৫ দলের ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন নির্বাচনে।

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল ধানের শীষ ,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী তোফায়েল আহমদ দাঁড়িপাল্লা ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মনোনীত প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার বই প্রতীক পেয়েছেন।

সুনামগঞ্জ-২ আসনে বি.এন.পি মনোনীত প্রার্থী মোঃ নাছির চৌধুরী ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী নিরঞ্জন দাস কাস্তে, প্রতীক পেয়েছেন।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ ধানের শীষ,স্বতন্ত্র (মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি বিদ্রোহী) মোঃ আনোয়ার হোসেন তালা, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী রিক্সা, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম ঈগল ও স্বতন্ত্র হুসাইন আহমেদ ফুটবল প্রতীক, স্বতন্ত্র মোঃ মাহফুজুর রহমান খালেদ (তুষার) টেবিল ঘড়ি, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ দেওয়াল ঘড়ি পেয়েছেন।

সুনামগঞ্জ-৪ আসনে বি.এন.পি মনোনীত প্রার্থী নূরুল ইসলাম ধানের শীষ, স্বতন্ত্র (মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি বিদ্রোহী) জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন পেয়েছেন মোটরসাইকেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ সামছ উদ্দিন দাঁড়িপাল্লা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ নাজমুল হুদা লাঙ্গল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম হাতপাখা প্রতীক পেয়েছেন।

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন পেয়েছেন ধানের শীষ প্রতীক,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম দাঁড়িপাল্লা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম লাঙ্গল, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির দেওয়াল ঘড়ি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মো. আজিজুল হক আম প্রতীক পেয়েছেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By