বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর কাছে হস্তান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার।
সোমবার (১১ মে) হাওড়া-য় রাজ্য সচিবালয়ে অনুষ্ঠিত নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৈঠক শেষে শুভেন্দু অধিকারী জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি নির্ধারিত সময়ের মধ্যেই বিএসএফকে বুঝিয়ে দেওয়া হবে। এ কাজে মুখ্যসচিব এবং ভূমি ও রাজস্ব সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ-ভারত সীমান্তের যেসব অংশ এখনো অরক্ষিত রয়েছে, সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোচিত ও বিতর্কিত ইস্যু হিসেবে রয়েছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনেও বিষয়টি নিয়ে সরব ছিল ভারতীয় জনতা পার্টি।
মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সরকারকে হটিয়ে পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন মমতার এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু। সরকার গড়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তিনি সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার অনুমোদন দিয়েছেন।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট মমতা বন্দোপাধ্যায়ের রাজ্য সরকারকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য নয়টি জেলায় বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন। এজন্য ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন আদালত।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);