মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

সিলেটে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সীমু দা
শনিবার, ২ মে, ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87 %E0%A7%AA%E0%A7%AC%E0%A7%A9%E0%A7%AB %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

সিলেট নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধান এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকার বৃহৎ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট-এ সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রায় ৪,৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন, হাঁটার পথ (ওয়াকওয়ে), সবুজায়ন এবং বন্যা প্রতিরোধী আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

সিলেট সিটি কর্পোরেশন জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন ও জলাবদ্ধতা কমার পাশাপাশি নগরবাসীর জন্য নতুন বিনোদন ও চলাচলের সুবিধা তৈরি হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনের পর একই এলাকায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করা হয়।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By