বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সিরিজ হেরে এবার আরেক ধাক্কা খেল বাংলাদেশ

সীমু দা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C %E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95 %E0%A6%A7%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE %E0%A6%96%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

ওয়ানডে সিরিজ হারার হতাশার মধ্যেই আরও এক দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তৃতীয় ও শেষ ওয়ানডের পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজের পরিবর্তে শেষ ওয়ানডের জন্য অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর টি-টোয়েন্টি সিরিজে তার জায়গায় সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মুস্তাফিজ দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এ কারণে হারারেতে অনুষ্ঠিতব্য তৃতীয় ওয়ানডেতে তার পরিবর্তে সাইফউদ্দিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি টি-টোয়েন্টি দলে মুস্তাফিজের জায়গায় নেওয়া হয়েছে তাসকিনকে।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দ্বিতীয় ওয়ানডেতেও খেলতে পারেননি মুস্তাফিজ। সর্বশেষ এই চোটের কারণেই সফরের বাকি অংশ থেকেও ছিটকে গেলেন বাঁহাতি এই পেসার।

মুস্তাফিজের অনুপস্থিতিতে বদলে গেছে তাসকিনের পরিকল্পনাও। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে যাওয়ার উদ্দেশ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। তবে মুস্তাফিজের চোটের পর সেই ছুটি বাতিল করে তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমনকে।

দুই ম্যাচ হেরে ইতোমধ্যে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আগামীকাল হারারেতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর ১৫ জুলাই বুলাওয়েতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ জুলাই।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By