শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

সিনেমার পর্দায় টেলিভিশন গেম শো!

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৬:৫৩ পূর্বাহ্ন

জনগণকে ব্যস্ত ও নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার আয়োজন করেছে ভয়ংকর এক টেলিভিশন গেম শো। নাম ‘দ্য রানিং ম্যান’। এই শো-তে অংশগ্রহণকারীদের বলা হয় রানার। সমাজের অবাঞ্ছিত ও দরিদ্রদের জন্য একটাই সুযোগ, এই খেলার মাধ্যমে ৩০ দিন বেঁচে থাকতে পারলে তারা জিতে নিতে পারবে বিপুল অর্থ ও স্বাধীনতা। কিন্তু তাদের পিছু নেয় সশস্ত্র হত্যাকারীদের একটি গ্রুপ, যারা রাষ্ট্রের হয়ে এই খেলা পরিচালনা করে।

আপাতত ভয়ের কারণ নেই, গল্পটা বাংলাদেশের নয়। এটি স্টিফেন কিংয়ের লেখা ১৯৮২ সালে প্রকাশিত একটি বিখ্যাত উপন্যাসের গল্প। যার ওপর ভিত্তি করে চলতি বছর (২০২৫) নির্মিত হয়েছে একই নামের সিনেমা।

সেই সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশসহ বিশ্বজুড়ে।

এডগার রাইট পরিচালিত হলিউডের এই ছবিতে অভিনয় করেছেন গ্লেন পাওয়েল, উইলিয়াম এইচ. ম্যাসি, লি পেস, মাইকেল সেরা, এমিলিয়া জোন্স, ড্যানিয়েল এজরা, জেমি লসন, কোলম্যান ডোমিঙ্গো এবং জোশ ব্রোলিন। 

প্যারামাউন্ট পিকচার্স-এর ব্যানারে ১৪ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি। নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

ছবিতে গ্লেন পাওয়েল অভিনয় করেছেন ‘বেন রিচার্ডস’নামক চরিত্রে, যিনি সামাজিকভাবে পিছিয়ে পড়া একজন পিতা; যার মেয়ে অসুস্থ, তাই জীবনের আশা ধরে রাখতে এই বিপজ্জনক খেলায় অংশগ্রহণ করেন তিনি। 

ছবিটির সমাপ্তি মূল উপন্যাসের মতোই ব্যঙ্গাত্মক ও চিন্তাশীল। দর্শকদের মাঝে এর শক্তিশালী একটা প্রভাব পড়বে বলে বিশ্বাস করেন নির্মাতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By