শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

সিনেমার খবরে বুবলী!

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

ব্যক্তিগত খবরের পাহাড় টপকে অবশেষে নতুন সিনেমার খবরে নিজের নাম লেখালেন শবনম বুবলী! কারণ, গত মার্চে সিয়ামের সঙ্গে ‘জংলি’ প্রশংসার পর লম্বা সময় আর কোনও সিনেমার খবরে পাওয়া যাচ্ছিলো না ঢালিউডের এই দরকারি নায়িকাকে।

প্রায় ৮ মাস পর জানা গেছে বুবলী হাজির হচ্ছেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমা নিয়ে। এতে বুবলীর সঙ্গে অভিনয় করবেন আদর আজাদ।

ছবিটি নির্মাণ করছেন জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, গল্পটি হবে আধুনিক ভালোবাসা ও সম্পর্কের ভাঙাগড়ার কাহিনি নিয়ে। আদর আজাদ থাকছেন এই সময়ের ব্যর্থ প্রেমিক চরিত্রে, আর বুবলী প্রেমিকা চরিত্রে।  শুক্রবার (৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার ঘোষণা দেওয়া হয়। সেখানে বুবলী হাজির হয়ে বলেন, ‘সিনেমাটির নাম শুনেই এর গল্প সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। গল্পটি দারুণ সুন্দর ও গোছানো।’ 

নায়িকা যোগ করেন, ‘এখন অধিকাংশ সিনেমাই অ্যাকশন ভাইবে নির্মিত হয়। তার মাঝে প্রেম ও বিরহের গল্প নিয়ে নির্মিত হতে যাওয়া এই সিনেমাটি ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ 

গতকাল সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার মধ্যদিয়ে এর শুটিং কার্যক্রমও শুরু হয়। শবনম বুবলী নির্মাতা বিশ্বাস করেন, ‘ঢাকাইয়া দেবদাস’-এ বুবলী-আদরের রসায়ন আগের চেয়ে আরও গভীর হবে, যা ছবিটিকে এনে দেবে আলাদা আবেদন। 

এর আগে বুবলী ও আদর আজাদ অভিনয় করেছেন ‘তালাশ’, ‘লোকাল’, ‘পিনিক’ ও ‘খেলা হবে’ সিনেমায়।

বলা দরকার, ‘জংলি’ ঝড়ের পর শবনম বুবলী উড়াল দেন যুক্তরাষ্ট্রে। সেখানে শাকিব খানের সঙ্গে দারুণ সময় কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন। শবনম বুবলী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By