শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ
৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১ সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে? ইরানে মার্কিন হামলা, বিশ্বজুড়ে উদ্বেগ ভাইরাল ভিডিওর পর রহস্যময় পোস্ট, কাকে ইঙ্গিত করলেন পায়েল? সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ভিনি না নিয়ে কেন গিমারাইস পেনাল্টি নিলেন, ব্যাখ্যা দিলেন কোচ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ

​সাহিত্য পরিষদ সম্মাননা পুরস্কার পেলেন কবি ও গবেষক সাকী মাহবুব

সীমু দা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
%E2%80%8B%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A6 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%93 %E0%A6%97%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B7%E0%A6%95 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%80 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%81%E0%A6%AC

সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মধুখালী (ফদিরপুর) সাহিত্য পরিষদ থেকে সম্মাননা পুরস্কার’ পেলেন বিশিষ্ট শিক্ষক, গবেষক, কবি ও ছড়াকার সাকী মাহবুব।

১০জুলাই শুক্রবার সন্ধ্যায় মধুখালী আবদুল ওহাব পাবলিক লাইব্রেরি হল রুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁর হাতে আনুষ্ঠানিক ভাবে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাকী মাহবুবের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন বাংলা একাডেমির উপ পরিচালক ড. শাহেদ মুন্তাজ।

মাহফুজুর রহমান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে সাহিত্য অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাহিত্যপ্রেমী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. শাহেদ মুন্তাজ বলেন ​”সাকী মাহবুবের সাহিত্যকর্ম আমাদের সমাজ ও মননকে সমৃদ্ধ করেছে। তাঁর কবিতা, ছড়া ও গবেষণাধর্মী কাজ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

সাহিত্যে তাঁর এই অবদানকে স্বীকৃতি দিতে পেরে মধুখালী সাহিত্য পরিষদ প্রশংসনীয় কাজ করেছে।”সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান বুলু বলেন, গুণী মানুষদের যথোপযুক্ত সম্মান প্রদর্শন করা গুণী সমাজেরই দায়িত্ব।

সাকী মাহবুব তাঁর ক্ষুরধার লেখনী দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন এবং এই পুরস্কার তাঁর সৃষ্টিশীল যাত্রাকে আরও বেগবান করবে।

পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় কবি ও গবেষক সাকী মাহবুব আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “যেকোনো স্বীকৃতিই কাজের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। আমৃত্যু শব্দের হাত ধরে মানুষের কথা, সমাজের কথা ও সত্যের কথা বলে যেতে চাই।

“উল্লেখ্য, সাকী মাহবুব একাধারে শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি কবিতা ও ছড়া সাহিত্যে দীর্ঘকাল ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর একাধিক গ্রন্থ পাঠক ও সমালোচক মহলে সমাদৃত হয়েছে।

অনুষ্ঠান শেষে স্থানীয় কবিদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By