সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সায়েন্সল্যাব মোড়ে অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবিতে এবং ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা পর অধ্যক্ষের অনুরোধে তারা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান। এই অবরোধের কারণে আজিমপুর, নীলক্ষেত, শাহবাগ, ধানমন্ডি, কলাবাগান ও মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধ চলাকালে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ও উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। পরে শিক্ষার্থীরা তাদের অনুরোধে সায়েন্সল্যাব মোড় থেকে সরে কলেজে ফিরে যান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, নতুন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর বর্তমান ধারায় ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট বিভাগ বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রতিষ্ঠানটির শতবর্ষের ঐতিহ্য ক্ষুণ্ণ হবে।

উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, ‘ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট বিভাগ শুধু একটা শিক্ষা ধাপ নয়, এটা আমাদের ইতিহাসের অংশ। এই বিভাগ তুলে দিলে কলেজের ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে।’

অপর এক শিক্ষার্থী বলেন, ‘আমরা চাই না আমাদের পরের প্রজন্ম এই কলেজে ইন্টারমিডিয়েট পড়ার সুযোগ থেকে বঞ্চিত হোক। শত বছরের পুরোনো এই ধারা বজায় রাখা উচিত। বিশ্ববিদ্যালয় করা যেতে পারে, তবে ঐতিহ্য মুছে দিয়ে নয়।’

শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজসহ সাত কলেজে বিভিন্ন বিষয়ে যত ছাত্র অনার্স পড়েন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেই পরিমাণ আসন থাকবে না। আর সকালে কলেজ এবং বিকালে বিশ্ববিদ্যালয় করার মানে হচ্ছে আমাদের অস্তিত্ব হারিয়ে যাওয়া। ধীরে ধীরে আমাদের মাইনাস করা সহজ হবে।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশের খসড়া প্রকাশের পর থেকে সাত কলেজের শিক্ষার্থীদের একাংশ আপত্তি তোলেন। সকালে কলেজ আর বিকালে বিশ্ববিদ্যালয় পরিচালনার বিষয়টি নিয়ে তীব্র আপত্তি তোলেন শিক্ষার্থীরা। উচ্চমাধ্যমিক স্তরে কলেজের স্বকীয়তা রক্ষা এবং ভবিষ্যতে উচ্চমাধ্যমিক স্তর থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে জানান শিক্ষার্থীরা। ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে অনিশ্চয়তার কথা জানান। অধ্যাদেশ নিয়ে আপত্তি তোলেন বেগম বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরাও। 

এর আগে সোমবার (১৩ অক্টোবর) ঢাকা কলেজে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর সময় শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে ‘দালাল’ মন্তব্যের অভিযোগে এক শিক্ষার্থীকে শিক্ষকরা ধরে কমন রুমে আটকে রাখেন। পরে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সহপাঠীকে ছাড়িয়ে আনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By