মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

সাভারে ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

সীমু দা
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ২:২১ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%AC%E0%A6%A8 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

সাভারে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে রহিম মিয়া নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভবনটির মালিক এমারতকে এলাকায় পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বনপুকুর মহল্লায় এমারতের নির্মাণাধীন পাঁচতলা ভবনে কাজ করছিলেন রাজমিস্ত্রি রহিম মিয়া। কাজের সময় কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা বা সেফটি সরঞ্জাম ছাড়াই ভবনের ওপরের অংশে কাজ করছিলেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন রহিম।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।


স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে ভবন মালিকের দায়িত্বে অবহেলা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


এদিকে শ্রমিকের মৃত্যুর পর থেকে ভবন মালিক এমারতকে এলাকায় দেখা যাচ্ছে না বলে দাবি করেছেন স্থানীয়রা।


সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আমার বাঙলা/ রাব্বি




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By