মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:০২ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%83%E0%A6%A5%E0%A6%95 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A7%AE %E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের পাঁচ সদস্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ধারালো অস্ত্র, ৫০ পিস ইয়াবা ও ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বুধবার (২৬ আগস্ট) রাত থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর পর্যন্ত সাভার মডেল থানার পাকিজা জামে মসজিদের সামনের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাভারের মজিদপুর এলাকার সুজন হোসেন (৩০), কাতলাপুরের নির্মল ওরফে পিচ্চি নির্মল (২৬), রাজবাড়ীর সজিব (৩৬), সাভারের বনপুকুর এলাকার রনি (৩৫) এবং গাইবান্ধার ফুলছড়ির খায়রুল হক (২২)। খায়রুল বর্তমানে আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করেন।


অভিযানে তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি, একটি লোহার ছোরা, একটি স্টিলের সুইচ গিয়ার, একটি স্টিলের খুর ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তার সুজন হোসেনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির চারটি, দস্যুতার দুটি, অন্যান্য একটি এবং মাদকসংক্রান্ত তিনটিসহ মোট ১০টি মামলা রয়েছে। নির্মল ওরফে পিচ্চি নির্মলের বিরুদ্ধে চুরি ও মাদকসংক্রান্ত চারটি মামলা, সজিবের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং রনির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।


এদিকে, বুধবার রাতে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোমিনুর (৩৪) ও মো. আশিকুর রহমান আশিক (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার করা ট্যাবলেটের ওজন ২৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ১০ হাজার ৮০০ টাকা।


একই রাতে সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে শ্রাবনী আক্তার আলিফা (২২) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন পাঁচ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। শ্রাবনী আক্তারের বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে ডিবি।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে। ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By