মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

সাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

সীমু দা
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%A8%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6

চট্টগ্রামের সাতকানিয়ায় বসতভিটার সীমানা নিয়ে বিরোধের জেরে জোসনা আকতার (৪৩) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। গত ২৭ আগস্ট সকালে সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগী।


ঘটনার পর সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন জোসনা। স্বজনদের দাবি, চিকিৎসকরা তার মাথায় সাতটি সেলাই দিয়েছেন। এ ঘটনায় সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও ঘটনার দুই দিন পরও মামলা রুজু হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।


লিখিত অভিযোগে মোজাম্মেল হক (৪৫), তার ভাই ওমর ফারুক (৩৮) এবং মোজাম্মেল হকের স্ত্রী কহিনুর আক্তার (৩৮)-কে অভিযুক্ত করা হয়েছে।


জোসনা আকতারের অভিযোগ, বসতভিটার সীমানা নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সার্ভেয়ারের মাধ্যমে জায়গার সীমানা নির্ধারণ করে দেওয়া হলেও পরে এ নিয়ে আবারও বিরোধ তৈরি হয়।


অভিযোগে বলা হয়, ২৭ আগস্ট সকাল ১০টার দিকে তার স্বামী কর্মস্থলে চলে যাওয়ার পর অভিযুক্তরা তাদের বসতঘরের সামনে গিয়ে রান্নাঘর ভাঙচুরের চেষ্টা করেন। এতে বাধা দিলে মোজাম্মেল হক হাতে থাকা ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দেন বলে অভিযোগ করেন জোসনা। এতে মাথার সামনের অংশ ও বাম চোখের ওপরের অংশ কেটে যায়।


এ সময় ওমর ফারুক লাঠি দিয়ে তার বাম হাতের বাহু ও পিঠে আঘাত করেন এবং কহিনুর আক্তার তার চুলের মুঠি ধরে কিল-ঘুষি ও লাথি মারেন বলেও অভিযোগ করেছেন তিনি।


জোসনার আরও অভিযোগ, হামলার সময় কহিনুর আক্তার তার গলায় থাকা প্রায় ১ ভরি ২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যান। অভিযোগে চেইনটির আনুমানিক মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।


তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে রিকশায় করে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পাশাপাশি মাথায় সাতটি সেলাই দেওয়া হয় বলে জানান তিনি। চিকিৎসার কাগজপত্রও অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।


ভুক্তভোগীর দাবি, ঘটনার পর সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও দুই দিনেও সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। আহত অবস্থায় শুক্রবার রাত ১১টা পর্যন্ত থানায় বসে ছিলেন বলেও জানান তিনি।


জোসনা আকতার বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে গেলে তাকে মারধর, প্রাণনাশ এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়েছে। এতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি।


মামলা গ্রহণে বিলম্বের পেছনে কোনো রাজনৈতিক প্রভাব রয়েছে কি না, সে প্রশ্নও তুলেছেন ভুক্তভোগী ও তার স্বজনরা। তবে এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


অভিযোগের বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।


ভুক্তভোগী জোসনা আকতার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By