মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

সাটুরিয়ায় জমি থেকে নারীর মরদেহ উদ্ধার

সীমু দা
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি ফসলের জমি থেকে প্রায় ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চাকুও উদ্ধার করা হয়েছে।


রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের চরধানকোড়া এলাকায় স্থানীয় কৃষক কুদ্দুস মিয়ার জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।


খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, গভীর রাতে বা ভোরের কোনো একসময় ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। অন্য কোথাও হত্যার পর মরদেহটি ওই নির্জন জমিতে ফেলে রাখা হতে পারে বলেও ধারণা করছে পুলিশ।


নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।


সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান আসাদ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।


আমার বাঙলা/ রাব্বি




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By