শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

সাজেক থেকে শুরু…

সীমু দা
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

শুরু হচ্ছে ভ্রমণবিষয়ক নতুন টিভি অনুষ্ঠান। বৈশাখী টিভির জন্য নির্মিত এই আয়োজনের নাম ‘ভ্রমণ বাংলাদেশ’। 

২৫ অক্টোবর থেকে অনুষ্ঠানটির প্রচার হবে সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। 

প্রথম পর্ব সাজানো হয়েছে রাঙ্গামাটির সাজেক ভ্যালি নিয়ে। টিপু আলম মিলনের সার্বিক ব্যবস্থাপনায়, মুরাদ খানের গ্রন্থনা, চিত্রগ্রহণ ও পরিচালনায় অনুষ্ঠানের ধারাবর্ণনা করেছেন সৈয়দ ইসমাত তোহা। প্রযোজনা বৈশাখী টিভি অনুষ্ঠান বিভাগ। বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও  প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘এরকম একটি প্রোগ্রাম করার ইচ্ছে দীর্ঘদিনের। কারণ, আমাদের দেশে একদিকে যেমন আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন, একই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার মতো বিরল জায়গা কুয়াকাটা, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন আবার তেমনি আছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়, বন, লেক এবং সিলেটের চা বাগান ও ছোট বড় বনাঞ্চল। নদীমাত্রিকতায় সর্বত্র জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদ-নদী, এছাড়াও উত্তর ও পূর্বাঞ্চলের হাওড়-বাওড়গুলো প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম লীলাভূমি। এরকম আকর্ষণীয় স্থাপনা ও দর্শনীয় স্থান ছড়িয়ে আছে বাংলার উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে। আমি এর সবকিছু দেখাতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে।’ সাজেক থেকে শুরু... সঠিক তথ্য ও নান্দনিক প্রকৃতির ভিতর দিয়ে ভ্রমণ পিপাসু মানুষকে ভ্রমণে আকৃষ্ট করা এবং দেশীয় সংস্কৃতির অগ্রযাত্রাকে বেগবান করাই ‘ভ্রমণ বাংলাদেশ’-এর মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By