মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

সাইটে ঢুকতে গেলে মাঝে মাঝে ‘৪০৪ এরর’ দেখায় কেন?

সীমু দা
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%A2%E0%A7%81%E0%A6%95%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A7%87 %E2%80%98%E0%A7%AA%E0%A7%A6%E0%A7%AA %E0%A6%8F%E0%A6%B0%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A7%87%E0%A6%A8

আপনার সার্চ করা তথ্যটির ক্ষেত্রে যদি ‘৪০৪ নট ফাউন্ড’ বা ‘দ্য রিকোয়েস্টেড ইউআরএল ওয়াজ নট ফাউন্ড ন দিজ সার্ভার’ লেখা দেখা যায়, তাহলে অবশ্যই সেটি বিরক্তিকর অভিজ্ঞতা। ইন্টারনেটে ব্রাউজ করতে গিয়ে ওয়েবসাইটে ঢুকতেই এই ৪০৪ এরর আসলে কী বোঝায়, কেনইবা এটি দেখা দেয়, তা জানলে সমস্যাটি সহজেই বোঝা যাবে। চলুন জেনে নেওয়া যাক—

আপনি যে ওয়েবপেজটি বা রিসোর্সটি খুঁজছেন সেটি সার্ভারে পাওয়া যায়নি। এটি একটি স্ট্যান্ডার্ড এইচটিটিপি স্ট্যাটাস কোড, যা নির্দেশ করে যে আপনার ব্রাউজার সার্ভারের সঙ্গে যোগাযোগ করতে পারলেও, নির্দিষ্ট পাতাটি খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে। 

আপনি হয়তো ওয়েবসাইটের ঠিকানাটি ভুল টাইপ করেছেন বা লিংকে কোনো বানান ভুল আছে। অথবা পেজটি মুছে ফেলা হয়েছে। ওয়েবসাইটের মালিক পেজটি স্থায়ীভাবে মুছে ফেলেছেন কিংবা এর ঠিকানা পরিবর্তন করেছেন কিংবা নতুন ঠিকানায় চলে গেছেন।

ওয়েবসাইটটি হয়তো চালু আছে, কিন্তু নির্দিষ্ট যে পাতাটিতে ঢুকতে চাইছেন, সেটি সেখানে আর নেই বা ভুল ঠিকানায় খোঁজা হচ্ছে। সবচেয়ে সাধারণ কারণ হলো— ভুল ইউআরএল। অনেক সময় আমরা লিংক কপি করার সময় একটি অক্ষর বাদ দিই, অতিরিক্ত স্পেস যুক্ত হয়ে যায় কিংবা ডোমেইনের শেষে ভুল এক্সটেনশন বসে যায়। এর ফলে সার্ভার বুঝতে পারে না, কোন পাতাটি দেখাতে হবে। সে কারণে ৪০৪ এরর দেখায়।

আরেকটি বড় কারণ হলো— ওয়েবপেজ মুছে ফেলা বা স্থান পরিবর্তন করা। অনেক ওয়েবসাইট নিয়মিত কনটেন্ট আপডেট করে। পুরোনো কোনো আর্টিক্যাল বা পেজ ডিলিট করা হলে অথবা নতুন ঠিকানায় সরিয়ে নেওয়া হলে আগের লিংকে ঢুকলে ৪০৪ এরর দেখা যায়। বিশেষ করে নিউজ পোর্টাল কিংবা ব্লগে এ সমস্যা বেশি হয়।

তবে কখনো কখনো সার্ভার কিংবা হোস্টিং কনফিগারেশন সমস্যার কারণেও ৪০৪ এরর দেখা দিতে পারে। ওয়েবসাইটের ফাইল সঠিক ফোল্ডারে না থাকলে, পারমিশন ঠিক না হলে কিংবা .htaccess ফাইলে ভুল সেটিং থাকলে সার্ভার সংশ্লিষ্ট পেজ খুঁজে পায় না।

ব্যবহারকারীর দিক থেকে এটি বিরক্তিকর হলেও, ওয়েবসাইট মালিকদের জন্য ৪০৪ এরর আরও ক্ষতিকর। কারণ সার্চ ইঞ্জিন গুগল বারবার ৪০৪-এরর পেলে সেই ওয়েবসাইটের র্যাংকিং কমিয়ে দিতে পারে। ব্যবহারকারীর অভিজ্ঞতাও খারাপ হয়। ফলে তারা দ্রুত সাইট ছেড়ে চলে যায়।

তবে এ ক্ষেত্রে ৪০৪ এরর দেখা দিলে সাধারণ ব্যবহারকারী হিসেবে প্রথমে ইউআরএল ঠিক আছে কিনা যাচাই করা উচিত। এরপর ওয়েবসাইটের হোম পেজে গিয়ে সার্চ অপশন ব্যবহার করে কাঙ্ক্ষিত তথ্য খোঁজা যেতে পারে। অনেক সময় ব্রাউজারের ক্যাশ পরিষ্কার করলেও সমস্যা মিটে যায়।

আবার ওয়েবসাইট মালিকদের ক্ষেত্রে কাস্টম ৪০৪ পেজ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ব্যবহারকারীকে হোম পেজের লিংক, সার্চ বক্স বা প্রয়োজনীয় অন্য পেজের দিকে নির্দেশ করা যায়। এর পাশাপাশি রিডাইরেক্ট ব্যবহার করে পুরোনো ইউআরএল থেকে নতুন ইউআরএলে পাঠানো হলে ৪০৪ সমস্যার প্রভাব অনেকটাই কমে যায়।

৪০৪ এরর দেখা দিলে সাধারণ ব্যবহারকারী হিসেবে প্রথমে ইউআরএল ঠিক আছে কিনা যাচাই করা উচিত। এরপর ওয়েবসাইটের হোম পেজে গিয়ে সার্চ অপশন ব্যবহার করে কাঙ্ক্ষিত তথ্য খোঁজা যেতে পারে। অনেক সময় ব্রাউজারের ক্যাশ পরিষ্কার করলেও সমস্যা মিটে যায়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By