জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের বরাদ্দকৃত অর্থ দ্বারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার এবং দরিদ্র ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা প্রদান করা হয়। পরে উপজেলা প্রশাসনিক হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুব আলী।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি অফিসার অনূপ সিংহ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা গোলাম কিবরিয়া তমাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, সমাজসেবা কর্মকর্তা গোপাল বাবু, শিক্ষা সুপারভাইজার রুহুল আমিন বেগসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুব আলী এলজিইডি অফিসের মাধ্যমে ১৫টি সেলাই মেশিন, পিআইও অফিসের মাধ্যমে ঢেউটিন ও চেক, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে হুইল চেয়ার এবং শিক্ষা অফিসের মাধ্যমে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেন। উপকরণ সহায়তা বিতরণ শেষে জেলা প্রশাসক সরিষাবাড়ী সরকারি পাইলট গার্লস স্কুল ও কলেজ পরিদর্শন করেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);