জামালপুরের সরিষাবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই-এর যৌথ অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন অনিয়মের কারনের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার হাসপাতাল রোড় ও শিমলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিজা রিছিল ও ড্রাগ সুপার শ্রী রানী গোপ।
সূত্র জানায়, উপজেলার হাসপাতাল রোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই-এর যৌথভাবে পরিচালিত অভিযানে ড্রাগ লাইসেন্স না থাকায় একতা ফার্মেসিকে ৫হাজার টাকা, দোকানের গ্যালারিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় সেন্ট্রাল ফার্মেসিকে ৫ হাজার টাকা, শিমলা বাজারের কালাচাঁদ মিষ্টান্ন ভাণ্ডারকে বিভিন্ন অনিয়মের দায়ে ২০ হাজার টাকা এবং আনন্দ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার ঔষধের দোকান, বেকারী, মিষ্টির দোকান, হোটেল-রেষ্টুরেন্টে ঘনঘন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করলেও অনিয়মের মাত্রা দিনদিন বেড়েই যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);