শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধে ছায়ানটের ব্যতিক্রমী আয়োজন

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

সম্প্রতি প্রাথমিক শিক্ষায় সংগীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ছায়ানট মনে করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য দুটি বিষয়ই অপরিহার্য। 

সংগঠনটির সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, উদার ও সহিষ্ণু সমাজ গড়ার জন্য সংগীতশিক্ষা ও শরীরচর্চার কোনও বিকল্প নেই। 

সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ছায়ানট অনুরোধ জানাচ্ছে। 

অনুরোধেই দায়িত্ব শেষ করছে না দেশের শীর্ষ এই সাংস্কৃতিক সংগঠন। লাইসা আহমদ লিসা জানান, আজ (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিয়োগ বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানোর নিমিত্তে ছায়ানট সংস্কৃতি-ভবনের সম্মুখে শিল্পী-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা সংগীত পরিবেশন করবেন।

বলা জরুরি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্টি করা সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ দুটি ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার মুখে বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ দুটি পদ বাদ দেওয়ার পাশাপাশি ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’ এ কিছু ‘শব্দগত পরিবর্তন’ও আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By