শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

সম্প্রচারে ‘নোয়াখালী এক্সপ্রেস’, লক্ষ্য ৫০০ পর্ব

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:৫৯ পূর্বাহ্ন

নোয়াখালী অঞ্চল ও ভাষা নিয়ে অসংখ্য নাটক হয়েছে, তবে এবারই প্রথম হলো দীর্ঘ ধারাবাহিক। তাই নয়, এবারই প্রথম নোয়াখালী নিয়ে মানুষদের ভেতরে ও বাইরে যে ফ্যান্টাসি রয়েছে, সেটি উঠে এসেছে ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামের এই দীর্ঘ ধারাবাহিকের মাধ্যমে।

অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় এই বিশেষ টিভি সিরিজটি সম্প্রচার শুরু হচ্ছে আজ (১৫ নভেম্বর) থেকে সপ্তাহে চারদিন ( শনি, রবি, সোম ও মঙ্গলবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গ্লোবাল টিভিতে। 

এ উপলক্ষে শনিবার (১৫ নভেম্বর) সকালে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় গ্লোবাল টেলিভিশন অডিটোরিয়ামে। যেখানে উপস্থিত ছিলেন নির্মাতা অরণ্য আনোয়ার, গ্লোবাল টিভির চেয়ারম্যান হারুনুর রশীদ, অভিনেতা সুজাত শিমুল, আমিন আজাদসহ অনেকেই। ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘নোয়াখালী অঞ্চলকে হাজার বছরের প্রচলিত বিভিন্ন মিথ বা লোক কথা এই ধারাবাহিকের মূল বিষয়। যেমন চাঁদে সত্যিকার অর্থে নোয়াখালীর বুড়ি বসবাস করে বা নোয়াখালী স্বতন্ত্র দেশ হলে এটা ইউরোপের মতো সমৃদ্ধ দেশ হতে পারতো। ইত্যাদি বিভিন্ন কাল্পনিক বিষয় এই ধারাবাহিকে এসে বাস্তবতার রূপ নিয়েছে। এই ধারাবাহিকে একটি নভোযান দেখানো হয়েছে। যেই নভোযানের নাম নোয়াখালী এক্সপ্রেস। বৃহত্তর নোয়াখালীর চারপাশের সীমানা বহুদূর বিস্তৃত। অথচ আশপাশের জেলা চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ভোলা এমনকি ভরতের ত্রিপুরাতেও রয়েছে নোয়াখালী অনেক সম্পত্তি। নোয়াখালীর মানুষদের মনে বয়ে চলা এসব লোককথাই নাটকটির উপজীব্য হয়ে উঠেছে।’ সংবাদ সম্মেলনে কেক কেটে নাটকটির সম্প্রচার ঘোষণা গ্লোবাল টেলিভিশনের চেয়ারম্যান হারুনুর রশীদ সংবাদ সম্মেলনে জানান, এই সিরিজটিকে তিনি ৫০০ পর্ব পর্যন্ত নিয়ে যেতে চান।

বলা দরকার, ‘নোয়াখালী এক্সপ্রেস’র মাধ্যমে নাট্যকার-পরিচালক অরণ্য আনোয়ার ছয় বছর পর টিভি সিরিজে ফিরছেন। এর আগে সর্বশেষ ২০১৯ সালে মাছ রাঙা টিভিতে প্রচার হয়েছিল ৩১২ পর্বের ধারাবাহিক ‘ফুল এইচ ডি’।

এই সময়ের এক ঝাঁক নতুন মুখ নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক ‘নোয়াখালী এক্সপ্রেস’। পুবাইল, গাজীপুর ও নোয়াখালীর বিভিন্ন লোকেশনে চিত্রায়িত এই নাটকে অভিনয় করেছেন সুজাত শিমুল, আশরাফুল আলম সোহাগ, রেজা শিকদার, আশরাফ সুপ্ত, সাদ্দাম মাল, আমিন আজাদ, রেশমা আহমেদ, ফারজানা মিহি, সুমাইয়া অর্পা, রেজমিন সেতু, তাবাসসুম মিথিলা, অধরা নিহারিকা, হীরামনি, ফারিয়া, জান্নাত রুপু, শেহজাদ ওমর, তনয় বিশ্বাস প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন গ্লোবাল টিভির চেয়ারম্যান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By