বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সম্পর্কে গলছে বরফ, ভারতীয় ভিসা নিয়ে বড় সুখবর

সীমু দা
রবিবার, ৩ মে, ২০২৬, ২:৫৯ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87 %E0%A6%97%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%B0%E0%A6%AB %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%81%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থিরতার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ সব ধরনের ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম চালু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরের সময় ভিসা স্বাভাবিকীকরণের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরে ঢাকা। বর্তমানে ভারতে বাংলাদেশের নয়াদিল্লির হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের সব ভিসা কেন্দ্র পূর্ণ কার্যক্রমে ফিরেছে। এ অবস্থায় দিল্লির কাছ থেকেও দ্রুত একই পদক্ষেপ প্রত্যাশা করছে বাংলাদেশ।

বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, “গত বছরের ডিসেম্বরে আমাদের কয়েকটি ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ছিল। পরে ফেব্রুয়ারিতে সেগুলো আবার চালু করা হয়েছে।”

ফেব্রুয়ারিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি, লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় সফর করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেয়। নতুন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক উন্নয়নে নতুন করে সমন্বয়ের চেষ্টা চলছে।

এর আগে ২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। বিশেষ করে নিরাপত্তাজনিত উদ্বেগ ও কিছু সহিংস ঘটনার প্রেক্ষাপটে ভিসা কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ে। তবে চিকিৎসা ও জরুরি পারিবারিক ভিসা সীমিত আকারে চালু ছিল।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে দুই দেশ অর্থনীতি, জ্বালানি ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারবে। ইতোমধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধজনিত জ্বালানি সংকট মোকাবিলায় ভারত বাংলাদেশে ডিজেল সরবরাহ করেছে।

বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা সেবা আগের তুলনায় মাত্র ১৫ থেকে ২০ শতাংশ সক্ষমতায় চলছে। তবে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর এটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে কার্যক্রম চালুর পর গত দুই মাসে ১৩ হাজারের বেশি ভারতীয় নাগরিককে ভিসা দেওয়া হয়েছে। ব্যবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক সফরের জন্য এসব ভিসা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতের বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিদের অংশ ২০ শতাংশেরও বেশি। ২০২৩ সালে প্রায় ২১ লাখ ২০ হাজার বাংলাদেশি ভারত ভ্রমণ করলেও ২০২৫ সালে রাজনৈতিক উত্তেজনা ও ভিসা সীমাবদ্ধতার কারণে তা কমে ৪ লাখ ৭০ হাজারে নেমে আসে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By