রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি

সীমু দা
শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%9D%E0%A7%8B%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%B2%E0%A6%99%E0%A7%8D%E0%A6%98%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4 %E0%A6%93 %E0%A6%9A%E0%A7%82%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A7%81%E0%A6%81%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF

যুক্তরাষ্ট্র যদি ইরান-মার্কিন সমঝোতা স্মারকের কোনো শর্ত ভঙ্গ করে, তবে তার জবাব হবে ‘দ্রুত ও চূড়ান্ত’। শনিবার (২৭ জুন) এমন স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই।

রেজাই এক্সে বলেন, আমেরিকা এই অঞ্চলে তাদের প্রক্সি বাহিনীকে সমর্থন দিয়ে সমঝোতার প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়িয়ে পঞ্চম অনুচ্ছেদও ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।

ইরানের দক্ষিণ উপকূলে একাধিক স্থানে মার্কিন হামলার পর এই প্রতিক্রিয়া এসেছে। রেজাই আরও বলেন, সমঝোতা স্মারকের যেকোনো ধারা লঙ্ঘনের জবাব দ্রুত ও কঠোর হবে।

এর আগে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘যুদ্ধবিরতি চুক্তির মূর্খতাপূর্ণ লঙ্ঘনের’ অভিযোগে দায়ী করেন। এরপরই মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বৃহস্পতিবার জাহাজে ড্রোন হামলার জবাবে শুক্রবার তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা করেছে। এই হামলার কারণে অঞ্চলটিতে আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযান স্থগিত হয়ে যায়।

তেহরান অবশ্য দাবি করেছে, পারস্য উপসাগরের জলপথে অননুমোদিতভাবে চলাচল করায় ওই পণ্যবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

মার্কিন হামলার পর ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবং জানিয়েছে, তারা মার্কিন বাহিনীর সঙ্গে সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। উভয়পক্ষই একে অপরকে চুক্তি ভঙ্গের দায়ে অভিযুক্ত করছে, যা পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

সূত্র: টাইমস অফ ইসরায়েল



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By