মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

সন্তানের সামনেই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

সীমু দা
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A6%A8%E0%A6%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87 %E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE

নিজ সন্তানদের সামনেই দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ব্রাজিলের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর পামেলা গুইমারেস। গত ১ মে ব্রাজিলের সের্তানোপলিস এলাকায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।

মঙ্গলবার (৫ মে) প্রকাশিত মার্কিন সাময়িকী পিপল ম্যাগাজিন–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের গ্রামীণ জনপদ সের্তানোপলিসে পামেলার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। ভয়াবহ এ ঘটনার সময় তার চার সন্তানই ঘটনাস্থলে উপস্থিত ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, একটি গাড়িতে করে আসা এক সন্দেহভাজন ব্যক্তি বাড়ির গেটের সামনে এসে পামেলাকে নাম ধরে ডাকতে থাকেন। পরিস্থিতি বুঝতে পেরে পামেলা দ্রুত বাড়ির ভেতরে ফিরে যাওয়ার চেষ্টা করলে ওই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ হামলাকারী ও সংশ্লিষ্ট সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

পামেলার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন পোস্টের মাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।

গত ২৫ এপ্রিল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে শেষ ভিডিও পোস্ট করেছিলেন পামেলা। সেখানে ক্যাপশনে তিনি লিখেছিলেন, “যদি হাজার বারও আমাকে তোমার প্রয়োজন হয়, তাহলে হাজার বারই তোমার পাশে থাকব…”

উল্লেখ্য, পামেলা গুইমারেস মূলত লাইফস্টাইল, বিউটি ও ফ্যাশনভিত্তিক কনটেন্ট তৈরি করতেন। পাশাপাশি চার সন্তানের সঙ্গে কাটানো পারিবারিক মুহূর্তও নিয়মিত শেয়ার করতেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে তার সবচেয়ে ছোট সন্তানের জন্ম হয়।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By