শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না: শুভেন্দু অধিকারী মুষলধারে বৃষ্টি শুরু ঢাকায়, থাকবে কত দিন

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৭:১২ পূর্বাহ্ন

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডা. মো. আবু জাফর বলেন, রাত সাড়ে ১২টার দিকে উপদেষ্টাকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি বিভাগের চিকিৎসকরা চিকিৎসা শুরু করেছেন। তাকে বর্তমানে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে কিছু পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আল্ট্রাসনোগ্রাম করা হয়েছে। তবে পেটে গ্যাস থাকলে প্রকৃত সমস্যা ধরা একটু কঠিন হয়ে যায়। তবে প্রাথমিকভাবে তিনি ভালো আছেন।

তিনি বলেন, চিকিৎসক হিসেবে বলতে পারি উনার রেস্ট দরকার। অন্যান্য ইনভেস্টিগেশন চলছে। ইসিজি করা হয়েছে, হার্টের কোনও সমস্যা নেই। আমার আশা করছি, উনি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন। প্রাথমিকভাবে বলা যায় উনি শঙ্কামুক্ত।

এ সময় উপদেষ্টার কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানি শূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন বলে জানান স্বাস্থ্য অধিদফতরের ডিজি।

মোস্তফা সরয়ার ফারুকীর অসুস্থতার খবর জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

তিশা আরও লিখেছেন, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি শঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By