ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজন নিয়ে আগামী ৬ এপ্রিল কমিশন সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। ওই বৈঠকে ভোটের তফসিল নির্ধারণ, ভোটার তালিকা প্রকাশসহ নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ইসির কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
১১ তম কমিশন সভার চিঠি থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন এবং প্রাসংগিক বিষয় নিয়ে আলোচনা হবে।
এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনি সামগ্রি সংরক্ষণ বিষয়ে রিটানিং অফিসারগণকে নির্দেশনা প্রদানের বিষয়ে অবহিতকরণ, আগামী ০৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের ০২টি আসনের নির্বাচনের বিষয়ে অবহিতকরণ, নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন পূর্ববর্তী কতিপয় গুরুত্বপূর্ণ মামলা এবং নির্বাচন পরবর্তী সময়ে দায়েরকৃত নির্বাচনি দরখাস্ত বিষয়ে কমিশনকে অবহিতকরণ; নির্বাচনি দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপুরণ বিষয়ে ইতিপূর্বে প্রণীত নীতিমালা বিষয়ে কমিশনকে অবহিতকরণ; এবং বিবিধ বিষয়ে সভায় আলোচনা করা হবে।
ইসি কর্মকর্তারা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি প্রথম কমিশন সভা। এ সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচন বেশি গুরুত্ব পাবে আগামী ৬ এপ্রিল সংরক্ষিত নারী আসনের ভোটের চূড়ান্ত ভোটার তালিকা পাবে এরপর ভোটের পরবর্তী কার্যক্রম কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গ্রহণ করা হবে।
আইন অনুযায়ী, সংসদের সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে নারী আসনের নির্বাচন করতে হয়।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);