শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সংবাদ প্রকাশের পর সরিষাবাড়ীতে যমুনার ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও

সীমু দা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%A8 %E0%A6%8F%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%87%E0%A6%89%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%93

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। মঙ্গলবার তিনি নলসন্ধা, ডাকাতিয়া মেন্দা, মিরকুটিয়াসহ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং নলসন্ধা গ্রামের ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ডাল, তেল, লবণ, চিনি এবং ধনিয়া, মরিচ ও হলুদের গুঁড়াসহ প্রায় সাড়ে ১৪ কেজি ওজনের শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রাথমিকভাবে নলসন্ধা গ্রামের ছয়টি পরিবার এ সহায়তা পায়।

পরিদর্শনকালে ইউএনও আফরোজা আফসানা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং সরকারি সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন। তিনি বলেন, বর্তমান সরকার ভাঙনকবলিত মানুষের পাশে রয়েছে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By