মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ করা হয়।
ওই পোস্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও সংকটময়। এই অবস্থায় তারেক রহমান তাঁর মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণে তাঁকে কেবিন থেকে প্রথমে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এ অবস্থায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে—এমন কথা বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে যদি তিনি এই সংকটময় সময় অতিক্রম করতে পারেন, তবে ভালো কিছুর আশা করা যেতে পারে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ভর্তি হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।
দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর তারেক রহমান মাকে দেখতে হাসপাতালে ছুটে যান। শনিবার (২৭ ডিসেম্বর) দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে তিনি পুনরায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে মায়ের শয্যাপাশে দীর্ঘ সময় অবস্থান করেন। এ সময় তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন। তাঁরা মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেন এবং রাত ১২টার দিকে বাসায় ফিরে যান।
ডা. জাহিদ হোসেন আরও জানান, তারেক রহমান হাসপাতালের অন্য রোগীদের চিকিৎসা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন। এ কারণে তিনি দলীয় নেতাকর্মীদের অতিউৎসাহী কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য নির্দেশ ও অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তারেক রহমান ও তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দেশনেত্রীর জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);