বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

শ্রীলঙ্কাকে হারানোর দিনে সাকিব-নবীদের ক্লাবে রাজা  

সীমু দা
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭:৫১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক টি–টোয়েন্টির ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ২ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল পূরণ করেছেন সিকান্দার রাজা। তাতে বাংলাদেশের সাকিব আল হাসান ও আফগানিস্তানের মোহাম্মদ নবীদের এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ে অলরাউন্ডার।

এই তালিকায় শীর্ষে আছেন সাকিব। তার সংগ্রহে আছে ২ হাজার ৫৫১ রান ও ১৪৯ উইকেট। এরপর আছেন নবী। আফগান অলরাউন্ডারের সংগ্রহে আছে ২ হাজার ৪১৭ রান এবং উইকেট আছে ১০৪টি। রাজার সংগ্রহে ২ হাজার ৮২৩ রান ও ১০০ উইকেট।

রাজার এই মাইলফলকের ম্যাচেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দারুণ এক জয় পেয়েছে জিম্বাবুয়ে। ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে মাত্র ৯৫ রানে গুটিয়ে ৬৫ রানের জয়ে মাঠ ছেড়েছে তারা।

শুরুতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৮ উইকেটে সংগ্রহ করে ১৬২ রান। যার ভিত্তি গড়ে দেন ব্রায়ান বেনেট। ৪২ বলে ৫ চার ও ১ ছক্কায় উপহার দেন ৪৯ রানের ইনিংস। তার পর রাজা খেলেন ৩২ বলে ৪৭ রানের ঝড়ো একটি ইনিংস। তাতে ছিল ৩টি চার ও  ২টি ছয়। জবাবে ব্র্যাড ইভান্সের ৯ রানে ৩ উইকেট ও রিচার্ড এনগারাভার ১৫ রানে ২ উইকেট শিকারে ৯৫ রানে থামে লঙ্কানদের ইনিংস। রাজাও ২৩ রানে একটি উইকেট নিয়ে পূরণ করেন উইকেটের সেঞ্চুরি। তাতে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। লঙ্কানদের ইনিংসে ডাবল ফিগারে রান তুলেছেন শুধু ভানুকা রাজাপাকশে (১১) ও দাসুন শানাকা (৩৪)।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By