সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

শেরপুরে মোবাইল চুরির অপবাদে যুবকের আত্মহত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

সীমু দা
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:১১ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%96%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%87

বগুড়ার শেরপুরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে আমিনুল ইসলাম (৩০) নামের এক ব্যাক্তি। সে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের তাজমহলের ছেলে। এই ঘটনায় ভিকটিমের মা আমেনা খাতুন বাদি হয়ে ইজাহার নামীয় ৯ জন সহ ১০/১২ জনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করেছেন।

শেরপুর থানায় মামলা সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের আব্দুল মোমিনের স্ত্রী রিক্তা (২৮) খাতুনের মোবাইল ফোন হারিয়ে গেলে ওই গ্রামের তাজমহলের ছেলে আমিনুরকে সন্দেহ করে এলাকার লোকজন নিয়ে তার বাড়িতে গিয়ে মোবাইল ফোন ফিরে দেয়ার জন্য চাপ দেয়। এ সময় রিক্তা খাতুন বলে তার বাড়ি থেকে আমিনুল ফিরে আসার পর থেকেই মোবাইল ফোন পাওয়া যাচ্ছেনা।

এলাকাবাসির জোরাজুরিতে আমিনুর জানায় সে মোবাইল ফোন চুরি করেনি, পরবর্তিতে সবাই ফিরে এলে বিকেল বেলা আমিনুর তার স্ত্রীকে দোকানে সিগারেট আনতে পাঠিয়ে শয়ন ঘরের তীরের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার স্ত্রী এসে দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার বিকেল ৩টায় আমিনুলের মৃত্যু হয়। পরবর্তীতে ভিকটিমের মা আমেনা বেগম বাদি হয়ে এজাহারনামীয় ৯ জনসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে গত সোমবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ১নং আসামি রিক্তা খাতুনকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, মোবাইল চুরির মিথ্যা অভিযোগ সহ্য করতে না পেরে আমিনুল আত্মহত্যা করলে তার মা মামলা করেন। পুলিশ এই মামলায় ১জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By