মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্য

সীমু দা
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৬:২১ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%97%E0%A7%83%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%A7%E0%A7%82%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%95 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81 %E0%A6%8F%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF

বগুড়ার শেরপুর উপজেলায় মিনতি খাতুন (৩০) ওরফে বিরতি খাতুন নামে এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরে স্বজনদের না জানিয়ে তারাহুরা করে দাফন করা চেষ্টা করা হয়েছিল।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার গারিদহ ইউনিয়নের বনমরিচা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনতি খাতুন ওই গ্রামের ব্যবসায়ী কবির হোসেন বাবুর স্ত্রী ও নিহত মিনতি খাতুন ধুনট উপজেলার মৃত মোজহার আলীর মোজার মেয়ে।

জানা যায়, শুক্রবার রাত ২টার দিকে নিজ বাড়িতে হঠাৎ পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মিনতি খাতুন। তাৎক্ষণিকভাবে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করলে ভোর সাড়ে ৪টার শজিমেক হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী কবির হোসেন বাবু জানান, ব্যবসায়িক কাজে তিনি রাতে বাইরে ছিল। রাত ২টার দিকে বাড়ি ফিরে স্ত্রীকে অসুস্থ দেখে দ্রুত স্বজনদের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, ভোর ৬টার দিকে মরদেহ বাড়িতে আনা হয় এবং সকাল ৮টার দিকে তড়িঘড়ি করে গোসলের কাজ সম্পন্ন করে দাফনের চেষ্টা করে। মৃত্যুর সঠিক কারণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দেওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিহত মিনতির ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, আমার বোন মারা গেলে আমাকে জানায়নি। প্রতিবেশিরা আমাকে মোবাইল করে জানানিয়েছে মিনতি মারা গেছে ধোয়ানো শেষ তোমরা আসলে দাফন করানো হবে। তখন থেকে সন্দেহ যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কারণ কিছুদিন আগে সে নাকি আরেকটা বিয়ে করেছে এ নিয়ে মাঝে মধ্যে বোনকে মারধর করতো।

তিনি আরো জানান, ১৫ বছর আগে কবির হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া দুটি সন্তান রয়েছে।

শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিক জানান, রাত ৩টার দিকে রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By