বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের পরিচয় গুপ্ত রেখে দেড় মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থান তরুণীর মোটরসাইকেলে কড়াকড়ি, নিয়ন্ত্রণহীন অটোরিকশা নিয়ে নীরবতা কেন? ইরানে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা ২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ঢাকাসহ ১৮ জেলার জন্য সতর্কবার্তা জারি নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? মে মাস জুড়ে তাপমাত্রা নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ নতুন পে-স্কেলে মূল বেতনের কত শতাংশ বৃদ্ধি পাবে কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শেরপুরে ‘এসেট’ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা বিতরণ

সীমু দা
বুধবার, ১৩ মে, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E2%80%98%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9F %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%A8%E0%A6%A6 %E0%A6%93 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3

শেরপুরে ‘এসেট’ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা বিতরণ শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের এসেট (ASSET) প্রকল্পের আওতায় বগুড়ার শেরপুরে প্রথম ব্যাচের সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও আর্থিক ভাতার চেক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৩ মে) সকালে উপজেলার দুবলাগাড়ী এলাকায় অবস্থিত আইটি প্রশিক্ষণ কেন্দ্র ‘রুহুল আইটি’ প্রাঙ্গণে সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও ভাতার অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন মসজিদের খতিবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজক সূত্রে জানা গেছে, এসেট প্রকল্পের প্রথম ব্যাচে মোট ৭২ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে সফলভাবে তিন মাসব্যাপী কোর্স সম্পন্ন করে উত্তীর্ণ হয়েছেন ৬২ জন। উত্তীর্ণ প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সনদপত্রের পাশাপাশি একটি করে ল্যাপটপ ব্যাগ এবং প্রশিক্ষণকালীন ভাতা হিসেবে ১২ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল ফ্রিল্যান্সিং ভিত্তিক ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, আইটি সাপোর্ট সার্ভিস এবং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট।

আয়োজকেরা আরও জানান, প্রথম ব্যাচের পর ইতোমধ্যে দ্বিতীয় ব্যাচেও ৯৪ জন প্রশিক্ষণার্থী তাদের কোর্স সম্পন্ন করেছেন। দক্ষ জনবল তৈরিতে এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনপদের শিক্ষিত বেকারদের জন্য আশার আলো দেখাচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By