বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

সীমু দা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%96 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF %E0%A6%85%E0%A6%AA%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তা হবে তার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকরের জন্য। এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশ তো ইতোমধ্যে ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। তিনি যদি দেশে ফেরেন, তাহলে ফাঁসির রায় কার্যকরের জন্যই ফিরবেন। এখন সরকারের দায়িত্ব যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা।’

তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন কি না কিংবা কোন প্রক্রিয়ায় তাকে আনা হবে—এসব সিদ্ধান্ত সরকারের। এ বিষয়ে বাংলাদেশ সরকারের ভারতের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার বিষয়টি বিবেচনা করছে, যা তিনি সঠিক উদ্যোগ বলে মনে করেন। তার ভাষায়, শেখ হাসিনার বিরুদ্ধে রায় ইতোমধ্যেই হয়েছে, এখন সেটি বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও বক্তব্য ভারতের ওপর নির্ভরশীল। তার মতে, শেখ হাসিনার দেশে ফেরা কিংবা বিচারসংক্রান্ত বিষয়টি মূলত ঢাকা-দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে।

জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা তৈরির কোনো চেষ্টা হলে তা সরকারের জন্যই বেশি ক্ষতিকর হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উদ্যোক্তারা অংশ নেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By