সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি দেশে ফেরার সত্যিকারের ইচ্ছা থাকে, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই দেশে ফিরে এসে আদালতের মুখোমুখি হওয়া উচিত।
শনিবার (১১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছিল। বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে। সরকারের বক্তব্য অনুযায়ী, তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে। অন্যদিকে, শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি লেখেন, “যদি সেটিই সত্য হয়, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন।”
আসিফ নজরুলের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানি, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচারবহির্ভূত হত্যা, গুম, ‘আয়নাঘর’, দুর্নীতি, অর্থ পাচার, ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করা এবং ভারতের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতার মতো বিভিন্ন বিষয়ে শেখ হাসিনার জনগণ ও আদালতের সামনে জবাব দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের বিদেশে পাঠিয়ে দিলেও সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি পরিণতি বহন করতে হয়েছে আওয়ামী লীগের অসংখ্য সাধারণ নেতা-কর্মীকে। তাদের অনেকেই এখনও বিভিন্ন মামলার মুখোমুখি বা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
পোস্টের শেষাংশে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে বিলম্ব না করে ফিরে এসে আইনের মুখোমুখি হয়ে আদালতে নিজের অবস্থান তুলে ধরা উচিত। আর যদি দেশে ফেরার বাস্তব কোনো পরিকল্পনা না থাকে, তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে দলের সাধারণ নেতা-কর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে না ফেলার আহ্বান জানান তিনি।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);