শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

শিশুতোষ গানের অ্যালবাম ‘হাউ মাউ খাউ’

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

অ্যালবাম প্রকাশের চলন আর নেই। তারও আগেই উঠে গেছে শিশুদের নিয়ে কিছু করার প্রবণতা। এসব পরিস্থিতির বিপরীতে বরাবরই দাঁড়ান স্থপতি, নির্মাতা ও গীতিকবি-সুরকার এনামুল করিম নির্ঝর।

এবার তার উদ্যোগে প্রকাশ হচ্ছে শিশুতোষ গানের অ্যালবাম ‘হাউ মাউ খাউ’। এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে, অটমনাল মুনের সংগীতায়োজনে নির্মিত হয়েছে ৫টি শিশুতোষ গান। সিএসআর-আইএসআর-এর যৌথ প্রক্রিয়ায় নির্মিত এই অ্যালবামে সিএসআর- [কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি] হিসেবে ফান্ড দিয়ে সহযোগিতা করেছে- শেলটেক।

সিএসআর-আইএসআর ঐক্য প্রক্রিয়ার ধারাবাহিক চেষ্টায় এই উদ্যোগে গান গেয়েছেন- মৃন্ময়ী মেঘা, অরণি ক্যাথলিন মুরমু, সামাহ ফাতিহা সাইদ, প্রফুল্ল অংশুমন এবং তানভীর আলম সজীব।

এনামুল করিম নির্ঝর জানান, শিশু-কিশোরদের অনুভূতির বিচিত্রতা, কল্পনা, অভিযোগ-অনুযোগ, শিশুদের চোখে প্রকৃতি, বড়দের প্রতি শিশুদের প্রত্যাশা এবং একইসাথে বড়রা কিভাবে তাদের দেখছে এসব বিষয় উঠে এসেছে এই অ্যালবামের গানগুলোতে।

অ্যালবামে শিশুদের পাশাপাশি গান গেয়েছেন জ্যেষ্ঠ শিল্পী তানভীর আলম সজীব। নিজের গায়কী ভেঙে নতুন করে গানটি গাইবার অভিজ্ঞতা জানালেন তিনি।

‘আমার নিজের ক্যারেক্টার থেকে বেরিয়ে গানটা করা। নির্ঝর ভাই যথারীতি একজন পাগল লোক, একটু অন্যরকম কিছু হলেই ডাক পড়ে, তখন একটা কর্মযজ্ঞের মতো শুরু হয়। এভাবে গাইতে হবে, ওভাবে গাইতে হবে। একেকটা গান একেকধরণের কর্মযজ্ঞ। তাই বৈচিত্র্যময় অভিজ্ঞতা হয় তার সঙ্গে গান করতে গেলে। এখানেও তাই হয়েছে। শ্রোতারা উপভোগ করবেন গানগুলো।’

অ্যালবামের প্রথম গান ‘হাউ মাউ খাউ’ প্রকাশ হবে আজ ২৭ নভেম্বর সন্ধ্যা সাতটায় গানশালার ইউটিউব চ্যানেলে। এরপর ক্রমান্বয়ে প্রকাশ পাবে হাট্টিমাটিম টিম, তিড়িং বিড়িং ফড়িংটাকে, ছোটদের গান নিয়ে এবং এই তুই কি করছিস? ‘হাউ মাউ খাউ’ গানটি গেয়েছেন শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। অ্যালবামটির মাধ্যমে প্রথমবারের মতো গান ও ভিডিও করার অভিজ্ঞতা হলো তার।

মেঘা বলে, ‘আগে মুন আঙ্কেলের স্টুডিওতে একটা গান গেয়েছি, অডিশনের মতো। সেটা ছিল স্টুডিও ভার্সন। বাট এই গানটির রেকর্ডিং ও ভিডিও প্রসেস বেশ আলাদা ছিলো। আমিতো বিশ্বাসই করতে পারছিলাম না, কতো আয়োজন! অনেক আনন্দ ও ভয় লাগছিল। আমি আমার বেস্টটা দেয়ার চেষ্টা করেছি।’

সংগীত মাধ্যমের পেশাজীবীদের নিয়মিত উপার্জনের উপায় গড়ার জন্য সিএসআর- আইএসআর এর যৌথ প্রক্রিয়াটিকে আরও গতিশীল করতে গানশালা ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছে। এর আগেও এই প্রক্রিয়ায় বেশ কয়েকটি সংগীত প্রকল্প ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By