মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সীমু দা
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%93 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8

রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, শিক্ষার্থীদের অশোচনীয় আচরণসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরে তাকে স্কুল থেকে প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দুপুরের যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বিদ্যালয় পায়ে হেটে বিক্ষোভ মিছিল নিয়ে রৌমারী উপজেলা চত্বরে আসে পরে সেখানে তারা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

শিক্ষার্থীরা বলেন, আমরা দুঃখ্যের সাথে জানাচ্ছি, যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির স্যার দীর্ঘদিন দায়িত্বে অবহেলা করে আসছেন এবং শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করেন। তিনি নিয়মিত ভাবে ক্লাস গ্রহণ করেন না। ফলে আমাদের পাঠ্য সূচী যথাসময়ে সম্পন্ন হচ্ছে না। তাছাড়া অশোভন আচরণ আমাদের জন্য মানষিক ভাবে কষ্ট দায়ক এবং শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে। এর ফলে আমরা বিষয়টি সঠিক ভাবে আয়ত্ত করতে পারছি না। যাতে শিক্ষা জীবন ক্ষতিগ্রস্থ না হয় সে জন্য প্রশাসনের নিকট আমাদের দাবী, ঐ শিক্ষককে দায়িত্ব থেকে অপসারণ করে ভালো একটি শিক্ষক দিয়ে শিক্ষার মানোন্নয়নের পরিবেশ ফিরে আনতে হবে।

এ বিষয়ে অভিযুক্ত আইসিটি সহকারী শিক্ষক হুমায়ুন কবিরকে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলে পাওয়া যায়নি।

প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, আইসিটি সহকারী শিক্ষক হুমায়ুন কবির মাঝে মাঝে স্কুলে এসে শুধু হাজিরা খাতায় সহি করে চলে যায়। ক্লাসে যায় না। এবিষয়ে ম্যানেজিং কমিটিসহ তাকে অনেক বুঝিয়েছি। কিছু মনে করে না।

উপজেলা নির্বাহী অফিসার ও পদাধিকার বলে বিদ্যালয়ের সভাপতি আলাউদ্দিন বলেন, শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By