বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

শাহরুখ খান স্বপ্নপূরণে এবার নির্মাণ করলেন আস্ত ক্রিকেট স্টেডিয়াম

সীমু দা
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%81%E0%A6%96 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AE

সিনেমার পাশাপাশি ক্রিকেটেও শাহরুখ খানের প্রভাব উল্লেখযোগ্য। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল কলকাতা নাইট রাইডার্সের সাফল্য ব্যাপক পরিচিত। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি এবং মেজর লিগ ক্রিকেটেও তার দল রয়েছে।

এর মধ্যে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়, যেখানে শাহরুখ খানের দলটির নাম ‘লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স’। এই দলের জন্য লস অ্যাঞ্জেলসে একটি স্টেডিয়াম চালু করেছেন তিনি, যা বৈশ্বিক ক্রিকেট অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ নামের এই স্টেডিয়ামটি ক্যালিফোর্নিয়ার পোমোনার ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে অবস্থিত। এটি দলের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে। গতকাল এক ভিডিও বার্তায় এই সুখবরটি জানান শাহরুখ খান। তার কাছেও এটি একটি স্বপ্নপূরণের মুহূর্ত।

তিনি বলেন, “এর শুরুটা ছিল একটি স্বপ্নের মতো, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। এটি শুধু ক্রীড়ার জন্য নয়, বিনোদন ও পারিবারিক সময় কাটানোর স্থানও হবে।”

জানা গেছে, স্টেডিয়ামটির পরিচালনার দায়িত্বে রয়েছে শাহরুখ খানের প্রতিষ্ঠান। তবে জমি ও অবকাঠামোর মালিকানা ফেয়ারপ্লেক্স (লস অ্যাঞ্জেলস কাউন্টি ফেয়ার অ্যাসোসিয়েশন)-এর। তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে নাইট রাইডার্স গ্রুপ, যেখানে শাহরুখ খানের পাশাপাশি অভিনেত্রী জুহি চাওলা এবং শিল্পপতি জয় মেহতার অংশীদারিত্ব রয়েছে।

বহু বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের উপস্থিতি বাড়িয়ে চলেছে নাইট রাইডার্স গ্রুপ। এই স্টেডিয়ামের মাধ্যমে যেন আরো দাপুটে অস্তিত্বের জানান দিলো গ্রুপটি।

এদিকে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দের তারকাবহুল এই ছবি মুক্তি পাবে ২৪ ডিসেম্বর।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By