সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

শাহবাগে শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, লাঠিচার্জ

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:০৬ পূর্বাহ্ন

রাজধানীর শাহবাগ অভিমুখে শিক্ষকদের পদযাত্রা কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

শনিবার (৮ নভেম্বর) বিকাল পৌনে চারটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত কলম বিসর্জন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকাল সাড়ে তিনটার দিকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক শিক্ষকরা এ পদযাত্রায় যোগ দেন। তবে পুলিশ বাধায় পণ্ড হয়ে যায় তাদের পদযাত্রা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন।

পাথরঘাটা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আসাদ আলম বলেন, “আমরা ৩ দফা দাবিতে শাহবাগে ‘কলম বিসর্জন কর্মসূচি’ করতে যাচ্ছিলাম। পুলিশ বিনা উসকানি আমাদের ওপর ‘টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।”

তিনি বলেন, “আমরা আজ কলম বিসর্জন দিয়েছি। মাননীয় প্রধান এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের নিবেদন, আমাদের দাবিগুলো পূরণ করুন। আমরা বিদ্যালয়ে ফিরে গিয়ে কোমলমতি বাচ্চাদের পাঠদান করি।”

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোন ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, “আন্দোলনরত শিক্ষকরা মাইকে শহীদ মিনারে ফিরে যাওয়ার ঘোষণা দেন, তবে কিছু শিক্ষক ‘ব্যারিকেডের প্রথম লেয়ার ভেঙে ফেলে এবং পরের লেয়ারে হাত দেওয়ার চেষ্টা করলে’ পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা কর’।”

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “ওনাদের নেতৃত্বে যারা ছিল তাদের সাথে কথা বলে আমরা বিষয়টা সমাধান করে ফেলেছিলাম। সেটেলড একটা ইস্যু কয়েকজন মিলে কেন এমন করলো সেটা নিয়ে আমরা তাদের সঙ্গে আবার কথা বলবো।”

এর আগে, শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। সেখান থেকে পদযাত্রার মাধ্যমে কলম বিসজর্ন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।

শিক্ষকদের তিন দফা দাবি হলো– সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া সংক্রান্ত সমস্যার সমাধান; শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By