সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১

শহীদ পরিবারের সামনে দাঁড়ালে নিজেকে অপরাধী মনে হয়: মির্জা ফখরুল

সীমু দা
রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৪:২১ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A6 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%80 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE %E0%A6%AB%E0%A6%96%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদদের স্বজনদের সামনে দাঁড়ালে নিজের মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করে। তিনি বলেন, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের আত্মত্যাগ জাতির ইতিহাসে গভীর বেদনার স্মারক হয়ে থাকবে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাহমুদুর রহমান।

মির্জা ফখরুল বলেন, ইতিহাসকে স্মরণে রাখা জরুরি, যাতে আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদান কখনো বিস্মৃত না হয়। তাঁর ভাষায়, দীর্ঘ ১৫ থেকে ১৬ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন রাষ্ট্র গঠনের একটি ঐতিহাসিক সুযোগ পেয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ অতীতেও পরিবর্তন এনেছে, ভবিষ্যতেও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে দেশে কর্তৃত্ববাদী শাসনের পথ তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তাঁর অভিযোগ, পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে এবং ভিন্নমত দমনে হত্যা, গুম ও নির্যাতনের পথ অনুসরণ করেছে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে দেশের মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় বারবার আন্দোলন-সংগ্রাম করেছে। তাঁর মতে, সাম্প্রতিক গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনও সেই ধারাবাহিকতার অংশ। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন এবং পরবর্তীতে ছাত্র-জনতার আত্মত্যাগ দেশের মানুষের মধ্যে নতুন আশা ও প্রত্যাশার জন্ম দিয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে দীর্ঘ ১৫ বছরের লুটপাট, অব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক ক্ষতি অল্প সময়ের মধ্যে কাটিয়ে ওঠা সম্ভব নয়। তাঁর মতে, রাষ্ট্র সংস্কারের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং কিছু সীমাবদ্ধতা থাকলেও গণতান্ত্রিক শক্তির ওপর আস্থা রেখে এগিয়ে যেতে হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By