মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

রদ্রির ‘গোল্ডেন বল’ জয় নিয়ে বিতর্ক, মেসির নামেই গর্জে উঠল গ্যালারি

সীমু দা
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ন
%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0 %E2%80%98%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%B2 %E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%87 %E0%A6%97%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A0%E0%A6%B2

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতবেন লিওনেল মেসি—এমনটাই প্রত্যাশা করেছিলেন অনেক ফুটবলপ্রেমী। তবে ফাইনাল শেষে সেই প্রত্যাশা পূরণ হয়নি। ব্যক্তিগত নৈপুণ্যের এই মর্যাদাপূর্ণ পুরস্কার উঠেছে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে।

রদ্রির নাম ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। এমনকি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেও দেখা যায় সমর্থকদের অসন্তোষ। পুরস্কার নিতে মঞ্চে ওঠার সময় গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ ধ্বনি ওঠে। অনেকের দাবি, পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের বিচারে এই সম্মান মেসিরই প্রাপ্য ছিল।

পরিসংখ্যানও মেসির পক্ষে কথা বলে। পুরো আসরে ৮ গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি পাঁচবার ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনার একাধিক জয়ের নায়ক হওয়ায় সমর্থকদের বড় একটি অংশ মনে করেন, ‘গোল্ডেন বল’ তার হাতেই বেশি মানাত।

অন্যদিকে রদ্রি এবারের বিশ্বকাপে কোনো গোল বা অ্যাসিস্ট না করলেও স্পেনের মাঝমাঠের মূল চালিকাশক্তি ছিলেন। আট ম্যাচে ৭২৬ মিনিট খেলে তিনি ৬৯২টি সফল পাস দেন, যার সফলতার হার ছিল ৯৪ শতাংশ। এছাড়া ১৩টি সফল ট্যাকল করে দলের রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের মূল্যায়নে, স্পেনের বিশ্বকাপ জয়ে রদ্রির সামগ্রিক প্রভাবই তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার এনে দিয়েছে। তবে গোল ও অ্যাসিস্টে মেসির অসাধারণ অবদান বিবেচনায় অনেক সমর্থক এখনো মনে করছেন, ‘গোল্ডেন বল’ নিয়ে বিতর্কের শেষ কথা এখনও বলা হয়নি।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By