বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

লিটন জানালেন, দল নির্বাচনে তার ভূমিকা নেই!

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৭:১২ পূর্বাহ্ন

নির্বাচকদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলতে দেখা যায় না ক্রিকেটারদের। এবার সেটাই ঘটেছে চট্টগ্রামে।  আয়ারল্যান্ডের বিপক্ষে বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেনকে বাদ দেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

লিটন জানান, শামীমের বাদ পড়া কিংবা তার জায়গায় ডানহাতি মাহিদুল ইসলাম অঙ্কনকে নেওয়ার বিষয়টি তাকে জানানো হয়নি, ‘অবশ্যই সে থাকলে ভালো হতো। কিন্তু এটা আমার সিদ্ধান্ত না—এটা নির্বাচকদের সিদ্ধান্ত। শামীমকে বাদ দেওয়া হয়েছে—এই কথাটাও আমাকে জানানো হয়নি।’ 

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমি সবসময়ই মনে করি, কোন খেলোয়াড় আসছে বা যাচ্ছে— তা ক্যাপ্টেনের জানার কথা। তার বাদ পড়ার তেমন কোনও কারণও দেখছি না। স্কোয়াডে যে ১৫ জন আছে, সবাই সক্ষম। তার পরও শামীম থাকলে ভালো লাগত।’

এখানেই থামেননি লিটন। ইঙ্গিত দেন, স্কোয়াড নির্বাচনে তার প্রভাব কার্যত নেই বললেই চলে, ‘নির্বাচক আর বোর্ড আমাকে পরিষ্কার বলে দিয়েছে—যে দল দেব, সেই দল নিয়েই খেলতে হবে। কে আসবে, কে যাবে—এই জায়গায় এখন আর আমার কোনও ভূমিকা নেই। আমি সবসময় ভাবতাম, ক্যাপ্টেনের স্কোয়াড গঠনে ভূমিকা থাকা উচিত। কিন্তু এখন মনে হচ্ছে, আমাকে যে দল দেওয়া হবে, সেখান থেকেই সেরাটা বের করে আনতে হবে।’

তিনি নির্বাচক প্যানেল, প্রধান কোচ ও অধিনায়কের মধ্যে যোগাযোগ আরও উন্নত করার প্রয়োজনীয়তার কথাও বলেন, ‘এটাকে অপমান বলবো না, কিন্তু কোচ আর ক্যাপ্টেনের জানা উচিত। আমরা কিছুই জানি না। আর একই ঘটনা বিশ্বকাপে হলে তখনও আমাকে তাদের দেওয়া দল নিয়েই খেলতে হবে।’

মিডল অর্ডারে ডানহাতি ব্যাটারদের ভিড়ে একজন বাঁহাতিকে বাদ দেওয়ার সিদ্ধান্তের ক্রিকেটীয় যুক্তিতেও প্রশ্ন তোলেন লিটন, ‘খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিষয়টা বিবেচনা করা উচিত। আন্তর্জাতিক ক্রিকেটে ডানহাতি–বাঁহাতির সমন্বয় লাগে। এখন যাদের দলে নেওয়া হয়েছে তারা সবাই যোগ্য প্রমাণিত বলেই এসেছে। তারা চেষ্টা করবে সেরাটা দেওয়ার।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By