সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক: চাপা পড়ে কৃষকের মৃত্যু

সীমু দা
শুক্রবার, ১ মে, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%89%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

জামাল বাদশা, লালমনিরহাট।। লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক সড়কের পাশে উল্টে পড়লে নিচে চাপা পড়ে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়।

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে জেলার সদর উপজেলার এয়ারপোর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ​নিহত ব্যক্তির নাম মনছের আলী (৬৩)। তিনি মহেন্দ্রনগর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও নিজ বাড়ির পাশে নিজের মরিচ ক্ষেত দেখতে গিয়েছিলেন মনছের আলী। এ সময় লালমনিরহাটগামী ঢাকা মেট্রো-ট ২৪-২১৭৭ নম্বরের একটি মালবোঝাই ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ভাগ্যবশত ট্রাকটি সরাসরি মনছের আলীর ওপর গিয়ে পড়লে তিনি নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ট্রাকের চালক ও হেলপারকে পালিয়ে যাওয়ার সময় হাতে-নাতে আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

​লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By