শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

লালপুরে নেশার টাকার জোগাড় করতে ভাগ্নের বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার

সীমু দা
রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ২:২৪ অপরাহ্ন
%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9C%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC

নাটোরের লালপুরে নেশার টাকা জোগাড় করতে ভাগনের বাইসাইকেল চুরি করেছেন, এমন অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন এক বোন। উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া আবেদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন ওরফে কালু (৩৬) কে গ্রেপ্তার করেছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া বাইসাইকেলটি উদ্ধার করেছে থানা পুলিশ।

লালপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় টিটিয়া আবেদ মোড় এলাকার বাসিন্দা মরিয়ম খাতুনের বাড়িতে বেড়াতে আসেন তাঁর ভাই জাহাঙ্গীর। রাতের কোনো এক সময় তিনি বাড়ি থেকে মরিয়মের ছেলের শখের বাইসাইকেলটি চুরি করে নিয়ে যান। পরদিন শনিবার দুপুরে মরিয়ম জানতে পারেন, তাঁর ভাই মাদক কেনার টাকা জোগাড় করতে বাইসাইকেলটি পাবনার ঈশ্বরদীতে বিক্রি করে দিয়েছেন।

এরপর মরিয়ম লালপুর থানায় ভাই জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি মামলা করেন। পুলিশ অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী শহরের একটি বাসা থেকে চুরি যাওয়া বাইসাইকেলটি উদ্ধার করা হয়। বাইসাইকেলটির মূল্য ২২ হাজার টাকা।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করি। এরপর তাঁর দেওয়া তথ্য অনুসারে সাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে লালপুর আমলি আদালতে হাজির করা হয়েছে। বাদী আদালতে আবেদন করে সাইকেলটি ফেরত নিতে পারবেন।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By