বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

লামার বন্যাদুর্গত এলাকায় মোবাইল মেডিকেল ক্যাম্প ও ডিগনিটি কিট বিতরণ

সীমু দা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97%E0%A6%A4 %E0%A6%8F%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA %E0%A6%93 %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%97%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%95%E0%A6%BF%E0%A6%9F %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3

বান্দরবানের লামার বন্যাদুর্গত এলাকায় মোবাইল মেডিকেল হেলথ ক্যাম্প ও বন্যাগ্রস্তদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় এবং বেসরকারি সংস্থা ‘গ্রীন হিল’-এর উদ্যোগে পৌরসভার হরিণঝিরি এলাকার কলাবুরা পাড়ায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে আর্থিক সহায়তা দেয় আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ। বন্যা-পরবর্তী সময়ে যাতে কোনো মারাত্মক রোগ ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে এই মোবাইল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। দিনব্যাপী এই ক্যাম্পে শিশু, কিশোরী ও গর্ভবতী মা-সহ ২৫০ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। চিকিৎসা সেবা দেন মেডিকেল অফিসার ডা. সাকিব। এ সময় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. কায়সার, সিনিয়র স্টাফ নার্স মো. ইমরান, স্বাস্থ্য পরিদর্শক সমীরণ বড়ুয়া, এমটিইপিআই মো. মোস্তফা ও গ্রীন হিলের মিডওয়াইফরা উপস্থিত ছিলেন। চিকিৎসাসেবার পাশাপাশি কিশোরী ও শিশুদের ইপিআই ভ্যাকসিনও দেওয়া হয়।

ক্যাম্প থেকে ৫০ জন গর্ভবতী ও দুগ্ধদায়ী মাকে বেবি কিট, বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারকে ডিগনিটি কিট এবং ৬০ জন কিশোরীকে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা (এমএইচএম) কিট দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনএফপিএ-র প্রোগ্রাম এনালিস্ট (এসআরএইচআর) মো. জামান, জেলা কর্মকর্তা তিমুথি খেয়াং, জাপাইগো এসআরএইচআর জেলা সমন্বয়ক ডা. জনি চাকমা এবং গ্রীন হিল সংস্থার উপজেলা সমন্বয়ক মংছিংপ্রু মার্মা।

উল্লেখ্য, সম্প্রতি টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে লামার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগ সংক্রমণের ঝুঁকি তৈরি হওয়ায়, এই স্বাস্থ্যঝুঁকি কমাতেই জরুরি ভিত্তিতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By