বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

রোহিতের অবসরের গুঞ্জন নিয়ে যা জানা গেল

সীমু দা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%81%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2

টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন রোহিত শর্মা। এখন কেবল ওয়ানডে ফরম্যাটেই তিনি জাতীয় দলের হয়ে খেলছেন। তাই তার শেষ ওয়ানডে ম্যাচ মানেই আন্তর্জাতিক ক্রিকেটে তার অধ্যায়ের সমাপ্তি—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে রোহিতের অবসর নিয়ে চলা এই জল্পনা উড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বোর্ড সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, রোহিতের ভবিষ্যৎ নিয়ে বোর্ডে এমন কোনো আলোচনা হয়নি। সাংবাদিকদের দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমে অনেক জল্পনা চলছে। আমি স্পষ্ট করে বলতে চাই, লর্ডসে রোববারের ম্যাচটি রোহিতের শেষ আন্তর্জাতিক ম্যাচ হবে—এমন কোনো আলোচনা হয়নি।”

বিসিসিআই সচিব আরও জানান, ভারতের ওয়ানডে পরিকল্পনায় এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রোহিতের। তিনি বলেন, “রোহিত ভারতীয় ওয়ানডে দলের নিয়মিত সদস্য। যতদিন তিনি দলের পরিকল্পনার অংশ থাকবেন, ততদিন দেশের প্রতিনিধিত্ব করে যাবেন। অর্থাৎ, লর্ডসের ওয়ানডে ম্যাচটি তার শেষ ম্যাচ নয়।”

ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কার্ডিফে ৪৭ বলে ২৬ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। ওই ম্যাচের পর থেকেই তার অবসর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে বিসিসিআইয়ের বক্তব্যে আপাতত সেই গুঞ্জনের অবসান হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By