মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রোহিঙ্গা ক্যাম্পে সাড়ে ৪ ঘন্টার আগুনে পুড়ল ৫’শ বসতি

সীমু দা
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE %E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A7%AA %E0%A6%98%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B2 %E0%A7%AB%E0%A6%B6 %E0%A6%AC%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%BF

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০০টি বসতি পুড়ে গেছে। প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় অবস্থিত ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। সকাল ৭টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর প্রথমে উখিয়া ও রোহিঙ্গা ক্যাম্পের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে কক্সবাজার, টেকনাফ ও রামু ফায়ার সার্ভিসের আরও ছয়টি ইউনিট যোগ দেয়। মোট ১০টি ইউনিটের মধ্যে আটটি ইউনিট চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, আগুনে রোহিঙ্গা ক্যাম্পের প্রায় পাঁচ শতাধিক বসতি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোহিঙ্গাদের বরাতে তিনি জানান, ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে একটি এনজিও পরিচালিত শিখন কেন্দ্রে (লার্নিং সেন্টার) প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন দ্রুত আশপাশের শেড ও বসতিতে ছড়িয়ে পড়ে।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর সকালে আগুনে পুড়ে যায় ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল। এর এক দিন আগে, ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় ১০টির বেশি ঘর।

সংশ্লিষ্টদের ভাষ্য, গত আট বছরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অন্তত ২০ থেকে ৩০ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১০ হাজারের বেশি ঘর পুড়ে গেছে এবং বহু রোহিঙ্গা হতাহত হয়েছে। ঘনবসতি, অপরিকল্পিত অবকাঠামো এবং পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে ক্যাম্পগুলোতে আগুনের ঝুঁকি দিন দিন বাড়ছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By