বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

রোনালদো–নেইমার–মদ্রিচের পর, এবার কি মেসির পালা?

সীমু দা
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A6%E0%A7%8B%E2%80%93%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E2%80%93%E0%A6%AE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BF %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE

একটা সময় বিশ্ব ফুটবলকে শাসন করেছেন চার মহাতারকা- লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র ও লুকা মদ্রিচ। দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলপ্রেমীদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া এই তারকারা ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু নকআউট পর্বে একে একে বিদায় নিয়েছেন রোনালদো, নেইমার ও মদ্রিচ। এখন বিশ্বকাপে টিকে আছেন কেবল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তাই ফুটবল অঙ্গনে এখন একটাই প্রশ্ন- তবে কি এবার মেসির পালা?

বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। সেই ম্যাচটিই ছিল ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। স্টপেজ টাইমে মিকেল মেরিনোর গোলে ভেঙে যায় পর্তুগালের স্বপ্ন। ম্যাচ শেষে রোনালদো নিশ্চিত করেন, এটাই ছিল তার শেষ বিশ্বকাপ। তবে জাতীয় দল থেকে এখনই অবসরের ঘোষণা দেননি।

পর্তুগালের জার্সিতে রোনালদোর অর্জনের তালিকা ঈর্ষণীয়। তিনি দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার। তার নেতৃত্বে পর্তুগাল জিতেছে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ। ক্লাব ক্যারিয়ারে পাঁচটি ব্যালন ডি’অর, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, অসংখ্য লিগ শিরোপা ও শতাধিক ব্যক্তিগত রেকর্ড তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অন্যদিকে, ব্রাজিলের স্বপ্নও শেষ হয়ে গেছে শেষ ষোলোতেই। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলিয়ান এই সুপারস্টার, এরপর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্তও জানান।

ব্রাজিলের হয়ে নেইমারের অর্জনও কম নয়। দেশের ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা এই ফরোয়ার্ড ২০১৩ সালে কনফেডারেশন্স কাপ জিতেছেন, ২০১৬ সালে অলিম্পিকের স্বর্ণপদক এনে দিয়েছেন ব্রাজিলকে। ক্লাব পর্যায়ে বার্সেলোনার হয়ে ট্রেবল, চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক লিগ শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যে নিজেকে বিশ্বের সেরাদের কাতারে জায়গা করে নিয়েছেন।

আরেক কিংবদন্তি লুকা মদ্রিচের বিশ্বকাপ স্বপ্নও শেষ হয়েছে আরও আগেই। রাউন্ড অব ৩২-এ পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ক্রোয়েশিয়া। সেটিই সম্ভবত বিশ্বকাপে মদ্রিচের শেষ ম্যাচ।

ক্রোয়েশিয়ার ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত মদ্রিচ ২০১৮ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছিলেন এবং জিতেছিলেন গোল্ডেন বল। ২০২২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনেও ছিল তার বড় অবদান। ২০১৮ সালে ব্যালন ডি’অর জিতে মেসি-রোনালদোর দীর্ঘ আধিপত্য ভেঙেছিলেন তিনি। এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা জিতেছেন এই মিডফিল্ড জাদুকর।

এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। আর্জেন্টিনার এই অধিনায়ক ইতোমধ্যেই ফুটবলের প্রায় সব বড় ট্রফিই জিতেছেন। ২০২২ সালে বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা, ফিনালিসিমা, অলিম্পিক স্বর্ণ, আটটি ব্যালন ডি’অর, একাধিক চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ শিরোপা সব মিলিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় তিনি।

চলমান বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর। এই ম্যাচে জিতলেই কোয়ার্টার ফাইনালে উঠবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। একে একে রোনালদো, নেইমার ও মদ্রিচের বিদায়ের পর ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে মেসির দিকে। তিনি কি আরও একবার দলকে শিরোপার পথে এগিয়ে নেবেন, নাকি শেষ পর্যন্ত তিনিও বিদায় বলবেন বিশ্বকাপকে সেই উত্তর মিলবে মাঠেই।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By