মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রোজার সঙ্গে বিচ্ছেদ, অবশেষে মুখ খুললেন গায়ক তাহসান

সীমু দা
মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৭:২২ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A6 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%96 %E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8

গত বছরের শুরুতেই বিয়ের কথা জানিয়েছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার এক বছর যেতে না যেতেই এ বছরের শুরুতে দুঃসংবাদ জানালেন গায়ক। দু’জনের পথই নাকি এখন আলাদা। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই আলাদা হয়ে গেছেন তারা।

সম্প্রতি তাহসান দেশের একটি সংবাদ মাধ্যমে রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের ব্যাপারে কথা বলেছেন। জানিয়েছেন, যে গুজব ছড়িয়েছে তা সত্য। একসঙ্গে থাকছেন না তারা। কয়েক মাস ধরেই আলাদা থাকছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে ঘোষণা দেবেন।

জানা গেছে, গত জুলাইয়ের শেষদিক থেকেই আলাদা থাকছেন রোজা ও তাহসান। আর তাদের মধ্যকার দূরত্বের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা প্রতিক্রিয়া জানাতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে নানা চর্চা হচ্ছে। অনেকেই জানতে চাচ্ছেন―কেন দ্বিতীয় বিয়েও ভেঙে গেল তাহসানের?

এ ব্যাপারে গায়ক জানিয়েছেন, এ ধরনের খবর ও ফোনকলে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তিনি। নিজেকে আড়াল করার চেষ্টা করেও পারছেন না। এসব থেকে কিছুটা শান্তি চান। তাহসান বলেন, অনেক সংবাদ হচ্ছে। অনেক ফোন আসছে। আমি একটু শান্তি চাই।

প্রসঙ্গত, তাহসান সংগীতশিল্পী হলেও নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। সংগীত ও অভিনয়, উভয় মাধ্যমেই দুর্দান্ত তিনি। ওপার বাংলা কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি হয়ে বড়পর্দায়ও অভিনয় করেছেন।

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেব কাজ করছেন। নিউইয়র্কে একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে রোজার।

এদিকে এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী ও সংগীতশিল্পী মিথিলার সঙ্গে বিয়ে হয়েছিল তার। তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালে বিচ্ছেদ হয় মিথিলা ও তাহসানের।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By