রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির বাসে হামলা, রক্তাক্ত শিক্ষার্থী ও স্টাফ

সীমু দা
রবিবার, ২৮ জুন, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%93 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AB

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীবাহী বাসে স্থানীয়দের হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও পরিবহন স্টাফ আহত হয়েছেন।

জানা গেছে, গ্রিন ইউনিভার্সিটির ‘নোভা-৪’ বাসটি শিক্ষার্থীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় একটি পিকআপ ট্রাক বাসটিকে ওভারটেক করার সময় হঠাৎ ডান দিকে চাপ দিলে বাসটির সঙ্গে ধাক্কা লাগে।  এতে বাসের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের পর পিকআপচালক নিজের গাড়িটি বাসের সামনে আড়াআড়িভাবে দাঁড় করিয়ে বাসটির গতিরোধ করেন।

বাস থামার পরে বাসে থাকা কয়েকজন শিক্ষার্থী এবং স্টাফ বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে নিচে নামলে ট্রাকচালক বাসচালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

বাকবিতণ্ডায় এক পর্যায়ে ট্রাক চালক শিক্ষার্থী দের ওপরে চরাও হন, পরে ট্রাকচালক স্থানীয় কয়েকজনকে ডেকে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করলে একদল স্থানীয় ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বাসের স্টাফদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন এবং কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বিশ্ববিদ্যালয়ের আরও দুটি বাস ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। আহত শিক্ষার্থী ও স্টাফদের উদ্ধার করে চিকিৎসার জন্য ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার বিষয়ে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী জান্নাতুল খুশবু বলেন, “আজ স্থানীয়রা যেভাবে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তাতে আমরা স্তব্ধ। অনেকেই শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।”

আরেক শিক্ষার্থী তানভির বলেন, “আমাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে রূপগঞ্জ থানার ডিউটি অফিসার মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে আমরা অবগত নই। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, “আমরা সন্ধ্যায় ঘটনাটি সম্পর্কে জেনেছি। আগামীকাল তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By