মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রুমিন ফারহানাকে নিয়ে চরম অস্বস্তি

সীমু দা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%B0%E0%A6%AE %E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী দিয়েও স্বস্তিতে নেই বিএনপি। দলীয় মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ হিসেবে মাঠে রয়েছেন দলের ৬ হেভিওয়েট নেতা। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার অনড় অবস্থান শরিক দলের প্রার্থীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পর্যন্ত জেলায় বিএনপির দুজনসহ মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে এখনো ৪টি আসনে বিএনপির ৬ নেতা স্বতন্ত্র হিসেবে নির্বাচনী লড়াইয়ে টিকে আছেন। এদের মধ্যে দুইজনকে ইতোমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন। এখানে বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা এবং ছাত্রদলের সাবেক সহসভাপতি তরুণ দে এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দুজনকেই বহিষ্কার করা হয়েছে।

রুমিন ফারহানা অভিযোগ করেছেন, ‘মজলুম’ অবস্থায় দলের হয়ে কাজ করলেও এখন তাকে নিগৃহীত করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে দলীয় প্রার্থী আব্দুল হান্নানের বিরুদ্ধে লড়ছেন জেলা বিএনপির সহসভাপতি এ কে এম কামরুজ্জামান এবং বহিষ্কৃত নেতা ইকবাল চৌধুরী। কামরুজ্জামান ও ইকবাল দুজনেই সাবেক ইউপি চেয়ারম্যান হওয়ায় তৃণমূলের বড় একটি ভোটব্যাংক তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আব্দুল মান্নানের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন। ২০১৮ সালের নির্বাচনে এই নাজমুলই ধানের শীষ প্রতীকে লড়েছিলেন।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে শরিক দল গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিকে সমর্থন দিলেও সেখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপি নেতা সাইদুজ্জামান কামাল।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম কঠোর বার্তা দিয়ে বলেছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করছেন, তাদের জন্য দলের দরজা বন্ধ হয়ে যাবে।

তবে মাঠের কর্মীরা বলছেন, বিদ্রোহীদের কারণে বিএনপির ভোট ভাগ হয়ে যাওয়ার শঙ্কায় শরিক দলের প্রার্থীরাও এখন চরম দুশ্চিন্তায়।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By