রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

রুপির পতন ঠেকাতে সোনা ও রুপায় শুল্ক বাড়াল ভারত

সীমু দা
বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%A4%E0%A6%A8 %E0%A6%A0%E0%A7%87%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%B0%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4

টানা পতনের মুখে থাকা রুপির মান ধরে রাখতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের সুরক্ষা নিশ্চিতে সোনা ও রুপার আমদানি শুল্ক বাড়িয়েছে ভারত। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে পড়ায় দেশটির সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার (১২ মে) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবে ভারতীয় রুপির মান ক্রমাগত কমছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে। এমন পরিস্থিতিতে রুপির মানের পতন ঠেকাতে ও রিজার্ভ বাড়াতে সোনা এবং রুপার আমদানি শুল্ক বাড়িয়েছে নয়াদিল্লি।

সোনা আমদানির মূল্য ডলারে পরিশোধ করতে হয়। যে কারণে যত বেশি সোনা আমদানি হয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভও ততই খরচ হয় অথবা ডলার কিনতে গিয়ে রুপির ওপর চাপ তৈরি হয়। ইরান যুদ্ধের প্রভাবে গত এক বছর ধরে ডলারের বিপরীতে রুপির মান ধারাবাহিকভাবে কমছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়েক দিন আগেই দেশবাসীকে অন্তত এক বছরের জন্য সোনা কেনা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাতে জারি করা সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোনা ও রুপার আমদানি শুল্ক বিদ্যমান ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ শুল্ক বাড়ানো হয়েছে দ্বিগুণেরও বেশি।

ইরান যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক পথ হরমুজ প্রণালি প্রায় অচল হয়ে যাওয়ায় তীব্র জ্বালানি সংকটে পড়েছে ভারত। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ সরবরাহ করা হয় ওই পথ দিয়ে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে তেলের আকাশচুম্বী দামের সরাসরি প্রভাব পড়েছে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে।

আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দেশটির লেনদেনের ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে গত রোববার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে পেট্রোল ও ডিজেল ব্যবহারে সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানান।

ভারতে অপরিশোধিত তেলের পরই আমদানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনা। বিয়ে এবং বিভিন্ন ধর্মীয় উৎসবে ব্যবহারের পাশাপাশি দেশটিতে সোনাকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। এই বিলাসবহুল পণ্যের আমদানি কমিয়ে ডলার সাশ্রয় করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে দিল্লি।

সূত্র: এএফপি।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By