মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রিলিজ হলো র‌্যাপার নোমানের ‘পরিবর্তন চাই’

সীমু দা
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9C %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%B0%E2%80%8C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E2%80%98%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87

দেশের সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাকে সাহসী ভাষায় প্রশ্নবিদ্ধ করে প্রকাশিত হলো নতুন প্রতিবাদী র‍্যাপ গান ‘পরিবর্তন চাই’। গতকাল একযোগে সব ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে গানটি প্রকাশ পেয়েছে।

গানটি লিখেছেন সাইফ আলি, সুর ও কন্ঠ দিয়েছেন এ বি এম নোমান আজাদ, মিউজিক করেছেন আমির হামজা খান এবং চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাজমুল মুহাম্মদ।

গানটির প্রতিটি স্তবকে উঠে এসেছে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক জবাবদিহির অভাব এবং সাধারণ মানুষের বঞ্চনার চিত্র। ‘পরিবর্তন চাই পরিবর্তন, দেশটা চলবে না আগের মতন’-এই পুনরাবৃত্ত পঙ্‌ক্তির মাধ্যমে গানটি কেবল প্রতিবাদ নয়, বরং সচেতন নাগরিক হওয়ার আহ্বান জানায়।

গানটির লিরিকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে- রাজনীতিবিদদের আয়ের উৎস, ক্ষমতার সঙ্গে প্রশাসনের সম্পর্ক, মিথ্যা মামলার সংস্কৃতি, প্রবাসীদের অবহেলা এবং শিক্ষা ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা নিয়ে। কোনো ব্যক্তি বা দলের নাম উল্লেখ না করেও পুরো সিস্টেমকে কাঠগড়ায় দাঁড় করানোই এই গানের অন্যতম শক্তি।

গানটির পোস্টারেও রয়েছে শক্ত প্রতীকী ভাষা। একটি চলমান স্কুটারে বিপরীতমুখী বসে থাকা দুই চরিত্র- যেন একই দেশে থেকেও ভিন্ন বাস্তবতায় বাস করা মানুষের প্রতিচ্ছবি।

গানের ব্যাপারে র‌্যাপার নোমান জানান, ‘এই গান কাউকে আক্রমণ করার জন্য নয়, বরং মানুষকে প্রশ্ন করতে শেখানোর জন্য। ভোট দেওয়ার আগে, বিশ্বাস করার আগে, নেতা বাছাই করার আগে যেন মানুষ একবার চিন্তা করে-এই ছিল আমাদের উদ্দেশ্য।’

‘পরিবর্তন চাই’ ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। রাজনৈতিক স্যাটায়ার ও প্রতিবাদী হিপ-হপ ধারায় এটি সময়োপযোগী একটি সংযোজন বলে মনে করছেন অনেকেই।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By