মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রাবিতে লিচু রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

সীমু দা
শনিবার, ২ মে, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%81 %E0%A6%B0%E0%A7%81%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%B0%E0%A7%81%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8C%E0%A6%81%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%B2 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলের গাছ থেকে লিচু পেড়ে প্রতিটি রুমে পোঁছে দেওয়া হয়েছে। শুক্রবার (১মে) দুপুরে সবার রুমে রুমে লিচু পৌঁছে দেন হল সংসদের নেতারা। এসময় উপস্থিত ছিলেন হলটির প্রোভোস্ট অধ্যাপক মো. জামিরুল ইসলাম।  

জানা যায়, প্রায় পাঁচ হাজার লিচু সংগ্রহ করে পিএইচডি ব্লকসহ ১৩৫টি রুমে এবং হলের সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রতিটি রুমে ২৫-৩০টি করে টাটকা লিচু পৌঁছে দেওয়া হয়।  

বিজয়-২৪ হল সংসদের ভিপি রাসেল মিয়া বলেন, আমরা গত বছর বিজয়  ২৪ হলের প্রত্যেকটি লিচু গাছের লিচু প্রতিটি রুমে বন্টন করে দিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় এই বছরে আমরা শিক্ষার্থীদের সাহায্যে গাছ থেকে লিচু নামাচ্ছি। তারপর এগুলো আমরা প্রত্যেক রুমে রুমে শিক্ষার্থীদের মাঝে বন্টন করে দিব। হলের এসব ফলপাড়ার আনন্দ আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয়। এই যে একটি  উৎসবমুখর পরিবেশ সেটি আর অন্য কোথাও পাওয়া যাবে না।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, হলের মধ্যে একটি লিচু গাছ ছিল। সেখানে এ বছর প্রচুর লিচু ধরেছিল। আমরা চেয়েছিলাম এ বছর লিচুগুলো হলের সকল শিক্ষার্থীর মাঝে বিতরণ করবো। লিচু সংগ্রহ করে সকল রুমে রুমে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও হলের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকেও দেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে সবাই আমরা এটা উপভোগ করেছি।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By